রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

যশোরে বিপুল পরিমাণ জাল নোটসহ এক কিশোর আটক

উচ্চকন্ঠ   21-Jun-2025   53

Photo

এফএনএস যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে ৯ লাখ ২০ হাজার জাল টাকার নোটসহ চক্রের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আমড়াখালী চেকপোস্টে অভিযান চালিয়ে জাল টাকার চালান আটক করা হয়। আটক জাল টাকা চক্রের সদস্য এক কিশোর (১৭)। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বেনাপোল থেকে জাল টাকা সরবরাহকারী চক্রের এক সদস্য বিপুল পরিমাণ জাল টাকা নিয়ে যশোরের দিকে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোস্টে কর্মরত নায়েব সুবেদার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবির টহলদল একটি ইজিবাইক থেকে সন্দেহভাজন এক কিশোরকে নামিয়ে তার শরীর তল্লাশি করে প্যান্টের ভেতর থেকে ৯২০ পিস এক হাজার টাকা নোটের জাল টাকা পাওয়া যায়। এ সময় জাল নোটসহ ওই কিশোরকে আটক করা হয়। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জাল টাকাসহ এক কিশোরকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা দিয়ে উদ্ধার জাল টাকাসহ আটক কিশোরকে শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে বিএনপির ফিরোজ সমর্থিত দুই গ্রæপের মধ্যে সংঘর্ষে ৩ জন আহত

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির একই গ্রæপের মধ্যে...

Photo

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ

এফএনএস: শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের...

Photo

জয়পুরহাটে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের ৭ নেতা বহিষ্কার

এফএনএস: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জয়পুরহাট জেলা, শহর ও কলেজ শাখার...

Photo

যুক্তরাজ্যে সম্পদ জব্দের ঘটনায় আমরা খুবই উৎসাহিত: গভর্নর

এফএনএস: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, যুক্তরাজ্যে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত