রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকূপা বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু

উচ্চকন্ঠ   21-May-2025   54

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকূপায় বিদ্যুৎস্পৃষ্টে ফজলুর রহমান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। ফজলুর রহমান ওই গ্রামের মৃত জব্বার বিশ্বাসের ছেলে।
মৃত ফজলুর রহমানের স্বজনরা জানায়, ফজলুর রহমান দুপুরে মাঠ থেকে ঘাস কেটে বাড়িতে ফেরেন। এরপর বাড়িতে সেচ পাম্পের ঘরে গিয়ে বিশ্রাম নেন তিনি। বিশ্রম নেয়ার সময় ঘরের দেয়ালে হেলান দিলে তিনি বিদ্যুতায়িত হয়ে জ্ঞান হারান।
পরে পরিবারের লোকজন তার সাড়াশব্দ না পেয়ে সেচপাম্পের ঘরে গিয়ে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। এসময় স্বজনরা তাকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফজলুর রহমানকে মৃত ঘোষণা করেন।
শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহনেওয়াজ হোসেন বলেন, মরদেহে কাঁধের নিচে বিদ্যুতায়িত হয়ে পুঁড়ে যাওয়ার চিহ্ন পাওয়া গেছে। দুপুর ২টার দিকে ফজলুর রহমানকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে পৌছানোর আগেই ওই কৃষকের মৃত্যু হয়েছে।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। এছাড়া মৃতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

office@ukantho.com


Photo

মহেশপুর সীমান্তে পুশ-ইন প্রতিরোধে বিজিবির জনসচেতনতামূলক মতবিনিময় সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮...

Photo

শরীয়তপুরে বোমা তৈরির সময় বিস্ফোরণে একজন নিহত

এফএনএস: শরীয়তপুরের জাজিরায় বোমা তৈরির সময় বিস্ফোরণে সোহান ব্যাপারী...

Photo

হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস:ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক...

Photo

কালীগঞ্জে ইমাম সম্মেলন অনুষ্ঠিত: মাহমুদুল হাসান সভাপতি ও হেদায়েত উল্লাহ সম্পাদক নির্বাচিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ ইমাম পরিষদের ইমাম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত