শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

অপ-সাংবাদিকতা রোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে: আব্দুল হাকিম

উচ্চকন্ঠ   19-May-2025   36

Photo

এফএনএস: বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, অপ-সাংবাদিকতা ও দায়িত্বশীল সাংবাদিকতা কী সেটা বুঝতে হবে। সাংবাদিকদের কাজ হচ্ছে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করা। সংবাদপত্রের স্বাধীনতা কথাটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সামাজিক দায়িত্ব, তাই সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে। গতকাল রোববার বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ প্রেস কাউন্সিল ‘গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে। এ কে এম আব্দুল হাকিম বলেন, সাংবাদিকদের আক্রমণাত্মক মনোভাব বর্জন করতে হবে, এজন্য দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। যার যার প্রফেশনে আমাদের এক হতে হবে। প্রত্যেকটি সংবাদমাধ্যমের একটা নিজস্ব ইনহাউজ নীতিমালা আছে, সেটা সাংবাদিকদের মেনে চলতে হবে। এছাড়া মিডিয়া ট্রায়াল যে কথাটা চলমান আছে এটা ঠিক না, আইন আদালতের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। মানহানির ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন থেকে বিরত থাকতে হবে। সবাইকে আচরণ বিধি মোতাবেক চলতে হবে। তিনি আরও বলেন, প্রেসক্লাব সাংবাদিকদের একটি মিলনকেন্দ্র, এটা নেতৃত্বের জন্য ব্যবহার করলে হবে না, এটা পেশার জন্য ব্যবহার করতে হবে। অ্যাকাডেমিক ডিগ্রি দিয়ে সাংবাদিকতা হয় না, এজন্য সাংবাদিকতায় দক্ষতা অর্জন করতে হবে। শুধু অনার্স-মাস্টার্স করলেই হবে না, সাংবাদিকতায় শিক্ষাগ্রহণ করতে হবে। এজন্য সাংবাদিকতায় একটা নীতিমালা তৈরি করার প্রক্রিয়া চলমান আছে। তিনি আরও বলেন, শারীরিক পরিশ্রমের কোনো কাজ এখন আর নেই, যেমন রিকশাগুলোও এখন মটর চালিত হয়ে গেছে। কার্ডধারী হলেই সাংবাদিক হয় না, তার মধ্যে সাংবাদিকতার মিনিমাম একটা ধারণা বা জ্ঞান থাকতে হবে। আইন সম্পর্কে জানতে হবে। তথ্য অধিকার আইন সম্পর্কে জানতে হবে। আপনার অধিকার আপনার নিজেকেই আদায় করতে হবে। কর্মশালায় সাংবাদিকদের উদ্দেশ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব আবদুস সবুর বলেন, দেশের বিভিন্ন কর্মকাÐ তুলে ধরতে গণমাধ্যমে কর্মরত সহকর্মীদের ভ‚মিকা অপরিসীম। একজন সাংবাদিকের মধ্যে সততা থাকতে হবে। এসব থেকে বিচ্যুত হলে হলুদ সাংবাদিকতায় পরিণত হয়ে যেতে হয়। এসব থেকে বিরত থাকতেই এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, একটি সংবাদ ভুল প্রকাশিত হলে পত্রিকার প্রকাশক সম্পাদককে ভুল প্রকাশ করতে হবে। এমনকি সংবাদটি যেই পৃষ্ঠায় প্রকাশিত হবে সেই পৃষ্ঠায় ভুল প্রকাশিত হয়েছে উল্লেখ করে বিনা খরচে সংশোধনী প্রকাশ করতে হবে। সৃজনশীলতা একজন সাংবাদিকের মূল উপাদান, যা বাজারে কিনতে পাওয়া যায় না। এটা নিজের দায়িত্ববোধ থেকে তৈরি করতে হবে। বরিশাল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়েদুল্লাহর সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক/পিএসডি) মো. শরফুদ্দীন, বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার আফরোজ নাইচ রিমা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নেজারত শাখা ও ট্রেজারি শাখা) মো আবু জাফর মজুমদার প্রমুখ। কর্মশালায় অপ-সাংবাদিকতা প্রতিরোধে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্মশালায় বরিশালের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৪০ সাংবাদিকের মাঝে প্রেস কাউন্সিলের সনদ বিতরণ করা হয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে পারিবারিক কলহের জেরে মা-মেয়েকে হত্যার চেষ্টা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামে...

Photo

ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার আসামী বাগেরহাট থেকে গ্রেফতার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার...

Photo

নড়াইলে নিখোঁজের এক মাস পর গৃহবধূর গলিত লাশ উদ্ধার

এফএনএস: নিখোঁজের এক মাস আট দিন পর নড়াইলের কালিয়া উপজেলায় এক গৃহবধূর...

Photo

কালীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত