বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

সাবেক প্রধান বিচারপতিকে গ্রেফতার ও অপসারণের দাবীতে ঝিনাইদহে বিক্ষোভ

উচ্চকন্ঠ   29-Apr-2025   41

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বাংলাদেশ বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার, বিচার এবং দূর্নীতিবাজ বিচারকদের অপসারণের দাবীতে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঝিনাইদহ ইউনিটের আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকালে আইনজীবীদের একটি প্রতিবাদ মিছিল জেলা জজ আদালত একং জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিন শেষে ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সামনে এসে শেষ হয়।
এসময় মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঝিনাইদহ ইউনিটের সভাপতি এ্যাডভোকেট দবির হোসেন ও জেলা জজ আদালতের পিপি মশিউর রহমান। সমাবেশটি পরিচালনা ও সঞ্চালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক এ্যাডভোকেট জাকারিয়া মিলন।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে অবিলম্বে গ্রেফতার করতে হবে। সেই সাথে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সাথে সারাদেশের দূর্নীতিবাজ বিচারকদের অপসারণ করতে হবে। দেশের যে কোন আদালতের বিচারকের চেয়ারে স্বৈরাচারের দোসরদের আর দেখতে চায় না দেশবাসী।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে বিতরণ করা হলো হিরো উমেন স্কলারশীপ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: শিক্ষা বৃত্তি বাল্য বিবাহ বন্ধে সহায়ক”...

Photo

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি ৭ দিনের রিমান্ডে

এফএনএস: ২০১৮ সালে এরশাদ গ্রুপের চেয়ারম্যান এরশাদ আলীর বাড়িতে হামলা...

Photo

কালীগঞ্জে বিএনপি নেত্রী মুর্শিদা জামাল বেল্টুর মহিলা দলের সাথে মত বিনিময়

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল...

Photo

জানাজায় জনসমুদ্র, জাতীয় কবির পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বিপ্লবী ওসমান হাদি

এফএনএস: কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হয়েছে ইনকিলাব...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত