সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

খেলা

কালীগঞ্জে বিক্রয় প্রতিনিধিদের ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   13-Sep-2025   70

Photo

শিপলু জামান, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে পরিবেশক সমিতির আয়োজনে বিক্রয় প্রতিনিধিদের নিয়ে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের নলডাঙ্গা ভূষন হাইস্কুল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী দলের মধ্যে এ পুরষ্কার তুলে দেন কালীগঞ্জ উপজেলা পরিবেশক সমিতির সভাপতি সভাপতি এ এইচ এম আলিম, সাধারন সম্পাদক শিপলু জামান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনজুরুল হক খোকা প্রমুখ ।
এর আগে, কালীগঞ্জ উপজেলা পরিবেশক সমিতির আয়োজনে শহরের বিক্রয় প্রতিনিধিদের নিয়ে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। নক আউট পদ্ধতিতে উষা ফুটবল একাদশ ও সাদা দল ফুটবল একাদশ শুক্রবার বিকাল ৪ টায় ফাইনালে মুখোমুখি হয়। ফাইনালে উষা ফুটবল একাদশ ১-০ গোলে সাদা দল ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
আয়োজন নিয়ে উপজেলা পরিবেশক সমিতির সাধারন সম্পাদক শিপলু জামান বলেন, বিক্রয় প্রতিনিধির বিনোদনের জন্য মূলত এ খেলার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে বিক্রয় প্রতিনিধিদের জন্য আরো ভাল কিছু করা হবে।

office@ukantho.com


Photo

চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

এফএনএস: চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের...

Photo

জুলাই অভ্যুত্থানে তরুণদের জীবন দেওয়ার প্রেরণা আবরারের কাছ থেকে: আসিফ মাহমুদ

এফএনএস: অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয়...

Photo

মহেশপুরে সেনাবাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক

মামুন হোসেন, নিজস্ব প্রতিবেদক: মহেশপুরে সেনা বাহিনীর বিশেষ অভিযানে...

Photo

ঝিনাইদহে সংঘর্ষে একজন নিহত, আহত ১০

এফএনএস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত