রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় তিন জনের সাক্ষ্যগ্রহণ

উচ্চকন্ঠ   27-Apr-2025   68

Photo

এফএনএস: মাগুরার আলোচিত সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলায় প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। আদালত সূত্রে জানা যায়, রোববার সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী শিশুটির মা আয়েশা খাতুন, প্রতিবেশী জলি খাতুন ও অসুস্থ শিশুকে বহনকারী ভ্যানচালক রুবেল হোসেন। এ ছাড়া এ দিন লিগ্যাল এইডের মাধ্যমে আসামিদের আবেদনের পরিপ্রেক্ষিতে একজন আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়। অভিযুক্ত হিটু শেখ ইতিপূর্বে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও আজ আদালতে সেসহ সকল আসামি নিজেদের নির্দোষ দাবি করায় লিগ্যাল এইডের মাধ্যমে তাদের পক্ষে সোহেল আহমেদকে আইনজীবী নিয়োগ দেওয়া হয়। তবে নিরাপত্তার কারণে তিনি আদালতে কোনও যুক্তিতর্কে অংশ নেননি। শিশুর পক্ষে মামলায় অংশগ্রহণ করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি মনিরুল ইসলাম মুকুল। তাকে সহযোগিতা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গঠিত পাঁচ আইনজীবী প্যানেলের সদস্যরা। প্রসঙ্গত, গত ১৩ মার্চ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটি। এর আগে মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে ৬ মার্চ ধর্ষণের শিকার হয় সে। সারা দেশে শিশু নির্যাতনের প্রতিবাদে স্কুল-কলেজসহ বিভিন্ন বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন। স্থানীয় আইনজীবীরাও এ ঘটনায় অভিযুক্তদের বিচার দাবির পাশাপাশি আসামিপক্ষকে কোনও প্রকার আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে আমের আধুনিক উৎপাদন প্রযুক্তি শীর্ষক মতবিনিময় সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার ৬ নং গান্না ইউনিয়নের...

Photo

তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার আনন্দবাগ...

Photo

আছিয়ার পরিবারকে ঈদ উপহার পাঠালেন তারেক রহমান

এফএনএস: মাগুরায় শিশু আছিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত...

Photo

পহেলা ফাল্গুন, ভালবাসা, ও মাতৃভাষা তিন দিবস ছয় কোটি টাকার ফুল বিক্রির টার্গেট কালীগঞ্জের ফুল চাষীদের

শাহিনুর রহমান পিন্টু, নিজস্ব প্রতিবেদক:ফুল উৎপাদনে দেশের মধ্যে অন্যতম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত