বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ শহরে ট্রাক চাপায় নৈশ প্রহরীর মৃত্যু

উচ্চকন্ঠ   23-Apr-2025   47

Photo

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের হামদহ আলহেরা মোড়ে ট্রাকের চাপায় বাদল মোল্লা (৫৫) নামের এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত বাদল মোল্লা সদর উপজেলার ছোট কামারকুন্ডু উত্তর পাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে এবং সে আলহেরা মোড় এলাকায় নৈশ প্রহরীর দায়িত্ব পালন করতো।
স্থানীয়রা জানায়, ভোরে দায়িত্ব পালনের এক পর‌্যায়ে রাস্তার পশ্চিম পাশে দাড়িয়ে ছিল বাদল মোল্লা। সেসময় কালীগঞ্জ থেকে ঝিনাইদহ শহরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় বাদল মোল্লা।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসে এবং মৃতদেহ পুলিশের কাছে হস্তান্তর করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা আল মামুন জানান, ট্রাক চাপায় এক নৈশ প্রহরীর মৃত্যুর খবর পাবার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সেখান থেকে মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি

office@ukantho.com


Photo

অফিস বয় থেকে কোটিপতি, কলরবকে ঘিরে দুর্নীতির বিস্ফোরক অভিযোগে ঝিনাইদহে সংবাদ সম্মেলন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বাংলাদেশের জনপ্রিয় ইসলামী...

Photo

কালীগঞ্জে জনতার মুখোমুখি আগামীর এমপি শীর্ষক অনুষ্টান জনতার মুখোমুখি জামায়াত প্রার্থী

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: “জনতার মুখোমুখি আগামীর এমপি” শীর্ষক...

Photo

হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ

এফএনএস: জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র...

Photo

নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলকে সরিয়ে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের দাবি বিএনপির

এফএনএস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম দিয়ে বক্তব্য...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত