বৃহস্পতিবার | ৫ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

হরিণাকুন্ডুতে ফসলের ফলন নির্ণয়ের লক্ষে নমুনা শস্য কর্তন

উচ্চকন্ঠ   23-Apr-2025   74

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ফসলের ফলন নির্ণয়ের লক্ষে নমুনা শস্য কর্তন করা হয়েছে। সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার গোপিনাথপুর মাঠে এ নমুনা শস্য কর্তন করা হয়।
নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা কৃষি অফিসার গোবিন্দ ঘোষ, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ আইয়ুব হোসেন, এসএপিপিও মনিশংকর বিশ্বাস, পরিসংখ্যান অফিসের তথ্য কর্মকর্তা মোঃ সুরুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সোহেল রানাসহ অন্যান্যরা।
উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর জানান, উপজেলাতে গত বছরে বোরো ধানের লক্ষ মাত্রা ছিলো ৯ হাজার ৩ শত ৬৬ হেক্টর। তবে চলতি বছরে ৯ হাজার ৩ শত ৬০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। উপজেলাতে এবার কমেছে ধান চাষ। তিনি আরও জানান, কৃষকেরা চলতি বছরে তামাক এবং ভূট্টা চাষের দিকে বেশী আগ্রহ দেখিয়েছে। তামাক এবং ভূট্টা একটি লাভজনক ফসল হওয়ায় এ উপজেলার কৃষকেরা চলতি বছর বোরো ধান আবাদ কম করেছে। এজন্য চলতি বছর ধান চাষের লক্ষমাত্রা অর্জিত হয়নি।
তবে উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদেরকে চলতি বোরো মৌসুমে সার্বক্ষণিকভাবে ধান চাষিদের সঠিক পরামর্শ সহ সময় মতো সার্বিক সহোযোগিতা করার ফলে চলতি বছর বোরো ধানের ফলন বৃদ্ধি পেয়েছে।

office@ukantho.com


Photo

রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত...

Photo

ডাকসু নির্বাচন অনুষ্ঠিত

এফএনএস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু)...

Photo

ঝিনাইদহে আবাসিক এলাকা থেকে ঠিকাদারী প্রতিষ্ঠানের মিক্সার ডিপো প্রত্যাহারের দাবিতে মহসড়ক অবরোধ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে আবাসিক এলাকা থেকে...

Photo

সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ পৌর ৭নং ওর্য়াড জয়লাভে খেলবে ফাইনালে

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সোহান স্মৃতি ক্রিকেট...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত