মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-ভাংচুর ও লুটপাট

উচ্চকন্ঠ   09-Apr-2025   57

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদরে আধিপত্য বিস্তার নিয়ে দ্ব›েদ্বর জেরে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট করা হয়েছে। সোমবার রাতে সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের পাকা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের সাবেক যুবদল নেতা আব্দুল কাদের ও জেলা বিএনপির সহ সভাপতি সুবিদ চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। সোমবার দুপুরে আব্দুল কাদেরের বাড়ি স্থানীয় বিএনপির নেতা তৌফিকুর রহমান, শফিকুল ইসলাম ও ইদ্রিস আলী দাওয়াত খেতে সন্ধ্যায় ঘোড়শাল বাজারে সুবিধা চেয়ারম্যানের লোকজন তাদের উপর চড়াও হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এরই জের ধরে রাতে সুবিদ চেয়ারম্যানের লোকজন কাদেরের সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে আব্দুল কাদের, শাহাবুদ্দিন, মিজানুর রহমান, শরিফুল ইসলাম, জিয়া উদ্দিন, আব্দুর রশিদ, আমিরুল ইসলামসহ আরও কয়েকজনের বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, রাতে ঘোড়শাল ইউনিয়নের পাকা গ্রামে এ ঘটনা ঘটেছে। কোন হতাহতের ঘটনা ঘটেনি। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

office@ukantho.com


Photo

৩৭ বছরের শিক্ষকতা জীবনের ইতি: কোটচাঁদপুরে প্রধান শিক্ষক আব্দুল আজিজকে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর...

Photo

শৈলকুপায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সংযোগ ফাউন্ডেশন এর সহযোগিতায় ঝিনাইদাহ...

Photo

চাকরিচ্যুত পুলিশ সদস্যদের আন্দোলন না করার আহ্বান

এফএনএস: বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা চাকরিতে...

Photo

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলীর ৬ বছরের কারাদন্ড

এফএনএস: দুর্নীতি দমন কমিশনের করা মামলায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত