রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

৪১ দিন পর সেপটিক ট্যাংকে মিলল শিশু দোলা-র লাশ

উচ্চকন্ঠ   28-Feb-2025   57

Photo

এফএনএস: রংপুরের কাউনিয়ায় নিখোঁজ হওয়ার ৪১ দিন পর দোলা মনি নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের মধ্য ধর্মেশ্বর মহেশা (বিজলের ঘুন্টি) গ্রামের আফজাল হোসেনের সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত দোলা বিজলের ঘুন্টি এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। দোলার পরিবার ও সেনাবাহিনীর সূত্রে জানা যায়, বাড়ির লোকজনের অগোচরে ৪১ দিন আগে বিকেলে বাড়ি থেকে উঠানে বের হয় দোলা মনি। কিছুক্ষণ পর তাকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু কোথাও তাকে খুঁজে না পেলে এ ব্যাপারে কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। দীর্ঘ ৪০ দিন অতিবাহিত হওয়ার পরেও দোলার খোঁজ না মিললে গত ২৭ ফেব্রæয়ারি কাউনিয়া ও পীরগাছা সেনাবাহিনীর ক্যাম্পে দেলোয়ার হোসেন লিখিত অভিযোগ দায়ের করেন। পরে রংপুর ৭২ বিগ্রেডের অধীনে দায়িত্বপ্রাপ্ত ৩০ বেঙ্গল ইউনিটের ক্যাপ্টেন মেহেদী হাসান নিয়নের নেতৃত্বে সেনাবাহিনীর চৌকস একটি টিম ২৭ ফেব্রæয়ারি রাত সাড়ে ১০টার দিকে দীর্ঘ সাত ঘণ্টা সাঁড়াশি অভিযানের মাধ্যমে দোলার লাশ উদ্ধার ও এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত সন্দেহে সাতজনকে আটক করে কাউনিয়া থানায় হস্তান্তর করে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে দাবা ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে অনূর্ধ্ব-১৬ দাবা ও ব্যাডমিন্টন...

Photo

রাঙামাটিতে টিসিবির কার্ড ছাড়া পণ্য পাচ্ছেন সাধারণ মানুষ

এফএনএস: রমজান উপলক্ষে টিসিবির কার্ড বা এনআইডি কার্ড ছাড়াই চার ধরনের...

Photo

গাছ লাগানোর পর পরিচর্যা ও সুরক্ষায় ফিরোজের উদ্যোগ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: শুধু গাছ লাগানোই নয়, লাগানো গাছের সঠিক...

Photo

নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধিঃ “পরিকল্পিত বনায়ন করি, সবুজ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত