রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে কালীগঞ্জে ছাত্রদলের মানববন্ধন

উচ্চকন্ঠ   09-Apr-2025   57

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ফিলিস্তিনের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার ( ৮ এপ্রিল) বেলা ১২টার দিকে সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ চত্বরে কালীগঞ্জ উপজেলা ও পৌর শাখা ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহ, পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শুভ আহমেদ জনি, উপজেলা ছাত্রদলের সদস্যচিব মৌসুম উদ্দিন শোভন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তরিকুল ইসলাম, সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল-আমিন হোসেন, হারুনা রশিদ রাজা, ইফতি জাহান, শাওন আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আলা, সাহাদত হোসেন রিওন, তারেকুর রহমান টিপু, মেহেদী হাসান হিরণ, আশরাফুল ইসলাম ইসলাম নিরবসহ প্রমুখ।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তরা বলেন, ইসরাইলকে প্রতিহত করতে আমাদের সব ধরনের চেষ্টা অব্যাহত থাকবে। আমারা ইসরাইলের সকল পণ্য বয়কট করবো। ইসরায়েল আমাদের দেশে ব্যবসা করে সেই টাকা দিয়ে মুসলমানদের হত্যা করার জন্য অস্ত্র তৈরি করে। তাদের এই অর্থের যোগান আমরা আর দিবো। বক্তারা আরো বলেন, ইসরাইলি পণ্য বয়কট করতে গিয়ে যানো কোন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা না করা হয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ৫দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ, শিক্ষক ও পরিবার উদ্বিগ্ন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: রিয়াদুল জান্নাত আদর্শ দাখিল মাদ্রাসার...

Photo

আওয়ামী ফ্যাসিবাদ আমলে ঝিনাইদহে মানবাধিকার লঙ্ঘন বিষয়ক প্রতিবেদন উপস্থাপন সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: আওয়ামী ফ্যাসিবাদ আমলে ঝিনাইদহে...

Photo

কালিগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে খরিপ ২০২৫-২৬ মৌসুমে...

Photo

মধ্যরাতে ভাঙার উৎসব, গড়ার প্রকল্পের কথা বললেন মাহফুজ আলম

এফএনএস: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমরা আঞ্চলিক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত