বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১১ জন, বার্ন ইনস্টিটিউটে ভর্তি

উচ্চকন্ঠ   15-Feb-2025   54

Photo

এফএনএস: ঢাকার সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ১১ জন দগ্ধ হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার গোমাইল এলাকার আমজাদ ব্যাপারীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। পরে রাতেই তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে রয়েছেন সূর্য বানু (৫৫), জহুরা বেগম (৭০), মনির হোসেন (৪৩), সোহেল (৩৮), সুমন মিয়া (৩০), শিউলি আক্তার (২৫), শারমিন (২৫), ছামিন মাহমুদ (১৫), মাহাদী (৭), সোয়ায়েদ (৪) ও সুরাহা (৩)। এর মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এসব তথ্য নিশ্চিত করে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। জানা যায়, আশুলিয়ার একটি ভবনের দুই তলায় দুই সন্তান নিয়ে বসবাস করতেন পোশাক শ্রমিক সুমন। তার ভাই সোহেল পরিবার নিয়ে বেড়াতে আসেন এবং পিঠা বানানোর আয়োজন করেন। এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে পুরো ঘরে আগুন লেগে সবাই দগ্ধ হন। পরে স্থানীয়রা দগ্ধদের আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

office@ukantho.com


Photo

কুমিল্লায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ভারতীয় নাগরিক কারাগারে

এফএনএস: কুমিল্লায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভারতীয়...

Photo

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজী...

Photo

নড়াইলে গবাদিপশু হাটে নেবার পথে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের শেখ রাসেল সেতুর ওপরে...

Photo

শেখ হাসিনা ‘বাংলার ইয়াজিদ’: এনসিপি নেত্রী সামান্তা

এফএনএস: শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত