সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর

উচ্চকন্ঠ   25-Jun-2025   66

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজী মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরের অভিযোগ উঠেছে মামলার আসামীদের বিরুদ্ধে। বুধবার বিকেলে যুগ্ম জেলা ও দায়রা জজ আলাদত চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আবারো হামলার আশংকায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরী করেছে ভুক্তভোগী বিচার প্রার্থী।
জানা যায়, সদর উপজেলার ডাকবাংলা বাজারের কাজী সড়কে ২০২৪ সালে একটি চাঁদাবাজির ঘটনায় মামলা হয়। বুধবার আদালতে সেই মামলার চার্জ গঠন করা হয়। মামলার বিচারিক কার্যক্রম চলাকালে আসামী আবুল কালাম ওরফে বাবুল মাস্তান, মোমিন ড্রাইভার, সালাম, কাজী আব্বাস ওরফে পিলু স্বাক্ষী কাজী ফারুককে মারধরের হুমকি দেয়। পরে আদালত চত্বরে বের হলে অভিযুক্তরা স্বাক্ষীকে ধরে বেধড়ক মারপিট করে ও স্বাক্ষী দিতে এলে হত্যার হুমকি দেয়। পরবর্তীতে বিষয়টি কোর্ট ইন্সপেক্টরের কাছে গেলে তিনি থানায় সাধারণ ডায়েরী করার পরামর্শ দেন।
স্বাক্ষী কাজী ফারুক বলেন, আমি স্বাক্ষী দিতে আসায় আমাকে হুমকি ও মারধর করা হয়েছে। আমি জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরী করেছি।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এই ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

নতুন দলগুলো প্রকৃত সংস্কার বোঝে না: মির্জা আব্বাস

এফএনএস: নতুন রাজনৈতিক দলগুলো প্রকৃত সংস্কার বোঝে না বলে মন্তব্য করেছেন...

Photo

ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিনিধি:ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৭নং রায়গ্রাম...

Photo

হাসপাতাল থেকে তারেক রহমানের বাসায় খালেদা জিয়া

এফএনএস: ১৮ দিনের চিকিৎসা শেষে যুক্তরাজ্যের দ্যা লন্ডন ক্লিনিক থেকে...

Photo

জুলাই অভ্যুত্থানে তরুণদের জীবন দেওয়ার প্রেরণা আবরারের কাছ থেকে: আসিফ মাহমুদ

এফএনএস: অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত