রবিবার | ১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

গার্মেন্টস শিল্পে অস্থিরতা মেনে নেওয়া হবে না: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

উচ্চকন্ঠ   27-Mar-2025   76

Photo

এফএনএস: অন্যায্য ও অযৌক্তিক দাবির নামে গার্মেন্টস শিল্পে অস্থিরতা সৃষ্টি, অবরোধ করে যান চলাচল বন্ধ, নৈরাজ্য ও সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানান মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) ফয়সল হাসান। এতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় সরকার নৈরাজ্যকারীদের কঠোরভাবে প্রতিহত করবে। গার্মেন্টসসহ বিভিন্ন শিল্প কলকারখানায় সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ বজায় রাখা এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে সরকার এ বিষয়ে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ উভয়ের সহযোগিতা কামনা করছে। গার্মেন্টসসহ বিভিন্ন শিল্প কলকারখানায় সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ বজায় রাখা এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়েছে, গার্মেন্টসসহ বিভিন্ন শিল্প কলকারখানার শ্রমিকদের পাওনা বেতন-ভাতাদিসহ যৌক্তিক দাবিগুলোর ব্যাপারে সরকার অত্যন্ত আন্তরিক ও একমত। শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে এবং এ ব্যাপারে সরকারের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ বিষয়ে মালিকপক্ষ ও বিজিএমইএকে নির্দেশ দেওয়া হয়েছে এবং তাদের কর্মকাÐ মনিটর করা হচ্ছে।

office@ukantho.com


Photo

অপহরণের চার ঘণ্টা পর কুবি শিক্ষার্থী উদ্ধার

এফএনএস: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের...

Photo

ফ্যাসিবাদকে প্রলম্বিতকারী বিচারকদের বিচার হতে হবে: রিজভী

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল...

Photo

দেশের গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে কাজ করছে সরকার: উপদেষ্টা মাহফুজ

এফএনএস: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন,...

Photo

করোনায় একদিনে আরও ৩ মৃত্যু

এফএনএস: দেশে গত ২৪ ঘণ্টায় ৪০৬টি নমুনা পরীক্ষা করে ১৯ জনের শরীরে করোনা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত