রবিবার | ১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

দেশের গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে কাজ করছে সরকার: উপদেষ্টা মাহফুজ

উচ্চকন্ঠ   14-Apr-2025   75

Photo

এফএনএস: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে কাজ করছে, যা উন্নত বাংলাদেশের পথ প্রশস্ত করবে। গত গত শনিবার তুরস্কে ‘আন্টালিয়া ক‚টনীতি ফোরাম-২০২৫’ এর সাইডলাইনে টিআরটি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে উপদেষ্টা এ কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনার শাসনামলের বিপর্যস্ত অর্থনৈতিক অবস্থা থেকে উত্তরণে বর্তমান সরকার কাজ করছে। এ ছাড়া শেখ হাসিনার শাসনামলের অস্থিতিশীল প্রতিষ্ঠানসমূহের সংস্কার এবং গুম ও বিচারবহিভর্‚ত হত্যাকাÐের বিচার নিয়েও সরকার কাজ করছে। সাক্ষাৎকারে মাহফুজ আলম আরও বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কার, হত্যাকাÐের বিচার এবং গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে নির্বাচনÑ এই তিন বিষয় সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারে রয়েছে। এর পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণেও সরকার গুরুত্ব দিচ্ছে।
তুরস্কের মন্ত্রীর সঙ্গে তথ্য উপদেষ্টার সাক্ষাৎ:
তুরস্কের মহিলা ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মাহিনুর ওজডিমির গোকটাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। রোববার তুরস্কে ‘আন্টালিয়া ক‚টনীতি ফোরাম- ২০২৫’ এর সাইডলাইনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে তুরস্ক ও বাংলাদেশের নারীদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন বিষয়ে আলোচনা হয়। এ সময় উপদেষ্টা মাহফুজ আলম বলেন, বাংলাদেশে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে যেসব বাধা রয়েছে, সেসব বাধা দূরীকরণে সরকার কাজ করছে। নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রশিক্ষণ, ঋণ প্রদানসহ বহুমুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপদেষ্টা জানান, নারী নির্যাতন প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সাক্ষাতে তুরস্কের মন্ত্রী মাহিনুর ওজডিমির গোকটাস বলেন, তুরস্ক সরকার বাংলাদেশের নারীদের আর্থসামাজিক উন্নয়নে সহযোগিতা দেবে। তিনি কর্মক্ষেত্রে বাংলাদেশের নারীদের সফলতা কামনা করেন।

office@ukantho.com


Photo

ভারত যদি শেখ হাসিনাকে থামাতে না চায়, আমরা পারবো না: পররাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারত যদি তাকে (শেখ...

Photo

ঝিনাইদহ প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ প্রেসক্লাবের প্রয়াত...

Photo

নওগাঁয় বিএনপি নেতার বাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

এফএনএস: নওগাঁর বদলগাছীতে বিএনপি নেতার বাড়ি থেকে আব্দুল ওয়াহেদ খান...

Photo

জামালপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহে আগুন দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

এফএনএস: জামালপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত