সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

উচ্চকন্ঠ   18-Sep-2025   53

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই দোয়া মাহফিলে ক্লাব সদস্যরা ছাড়াও প্রতিবেশিরা অংশগ্রহন করেন।
মিলাদ ও দোয়া মাহফিল পূর্ব এক আলোচনা সভায় প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাবেক সভাপতি এম সাইফুল মাবুদ, নিজাম জোয়ারদার বাবলু, এম রায়হান, মাহমুদ হাসান টিপু ও আজাদ রহমান অংশ নেন। মিলাদ মাহফিল শেষে প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাসান মাহমুদ।
ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজলের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন, এশাত্তর টিভির জেলা প্রতিনিধি রাজিব হাসান, মানবকন্ঠের জেলা প্রতিনিধি শাহজাহান আলী বিপাশ, দৈনিক খবর সংযোগ পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহাম্মেদ, বাসস জেলা প্রতিনিধি শাহজাহান নবীন, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি আহসান কবীর ও প্রয়াত পরিবারের সদস্য বায়োজিদসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইউএনবির প্রতিনিধি আমিনুর রহমান টুকু কিছুদিন আগে ইন্তেকাল কেরেন। এর আগে সাপ্তাহিক চলন্তিকা পত্রিকার শেখ মিজানুর রহমান, দি ইনডিপেনডেন্ট পত্রিকার এম এ আনসারী, বাংলাদেশ বেতারের নুরুজ্জামান মন্টু, ভয়েস অব আমেরিকার এমবি জামান সিদ্দিকী, সংবাদের কমল কৃষ্ণ সাহা, অবজারভারের কালী কিংকর মন্টু, ইনকিলাবের আব্দুর রকিব, বাংলার বানী পত্রিকার তৈয়ব আলী জোয়ারদার, অধ্যাপক মিহির গোস্বামী, অধ্যাপক আমীর আলী, শেখ হাবীবুর রহমান, কেবি আল মামুন ও হাফিজুর রহমানসহ একাধিক সদস্য মারা যান।

office@ukantho.com


Photo

৫ থেকে ৭ দিনের ভেতরে রামিসা হ/ত্যা/র বি/চার/কা/র্য শেষ হবে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

এফএনএস: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায়...

Photo

ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে ছোড়া গুলিতে ব্যবসায়ী নিহত

এফএনএস: নারায়ণগঞ্জের রূপগঞ্জের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে...

Photo

জনগণের আশা-আকাংখা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের

এফএনএস: দেশের জনগণের আশা-আকাক্সক্ষা পূরণে কাজ করার জন্য সবার প্রতি...

Photo

যশোরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

এফএনএস: যশোরের শার্শা উপজেলায় মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত