বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

বিনোদন

ঝিনাইদহে তারুণ্যের উৎসব উপলক্ষে পরিছন্নতা অভিযান ও গ্রীন স্কুল ক্যাম্পেইন

উচ্চকন্ঠ   09-Jan-2025   158

Photo

ঝিনাইদহ প্রতিনিধি: এসো দেশ বদলায়, পৃথিবী বদলাই- এ শ্লোগানে ঝিনাইদহ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রাণবন্ত “তারুণ্যের উৎসব পরিছন্নতা অভিযান ও গ্রীন স্কুল ক্যাম্পেইন”। বৃহস্পতিবার সকালে এ উৎসবে উপজেলার বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, রেড ক্রিসেন্ট সোসাইটি, স্কাউটস ও শহরের একাধিক স্কুলের ছাত্র- ছাত্রী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সেসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, সদর উপজেলা কৃষি অফিসার নূর-এ-নবী, উপজেরা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার মিথিলা ইসলাম, বৈষম্য বিরোধী আন্দোলনের যুগ্ন আহবায়ক মনির আহমেদ, শিক্ষক প্রতিনিধি মাওলানা তরিকুল ইসলাম, ঝিনাইদহ পৌরসভার সহকারী প্রকৌশলী মুন্সি মোঃ আবু জাফর প্রমুখ। অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। নিজের চারপাশ নিজেদের দ্বায়িত্বে যদি পরিস্কার রাখা যায় তাহলে নিজেরদের আঙ্গিনা, শহর, বাজার কখনোই অপরিস্কার হবে না। তাই সবার আগে নিজের আঙ্গিনাকে পরিস্কার রাখতে সকলে প্রতি আহবান জানান। অনুষ্ঠান শেষে শহরের বিভিন্ন সড়কে পরিছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে র্যালিটি ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয় গিয়ে শেষ হয়।

office@ukantho.com


Photo

চুয়াডাঙ্গায় বিষাক্ত স্পিরিট পানে ৬ জনের মৃত্যু

এফএনএস: চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নে বিষাক্ত রেকটিফাইড...

Photo

শৈলকুপায় সরকারি গাছ কেটে নিলো বিএনপি নেতা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার...

Photo

১৫ টাকা দরে ৩০ কেজি চাল পাবে ৫৫ লাখ পরিবার: খাদ্য উপদেষ্টা

এফএনএস: আগামী আগস্ট থেকে শুরু হচ্ছে খাদ্যবান্ধব কর্মসূচি। এ বছর ৫৫...

Photo

নারীদের বিষয়ে অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

এফএনএস: নারীদের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও দলের অবস্থান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত