শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার আর কোনো সুযোগ পেতে পারে না: আখতার

উচ্চকন্ঠ   17-Jul-2025   72

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, এ দেশের মানুষ আর কোনোদিন আওয়ামী বা মুজিববাদের রাজনীতি দেখতে চায় না। ভারতের সেবাদাস আওয়ামী লীগের দালাল ও দোসররা চুপিসারে বাংলাদেশে আওয়ামী লীগকে টেনে আনার স্বপ্ন দেখছে। পার্শ্ববর্তী দেশ বলার চেষ্টা করছে, আওয়ামী লীগকে ছাড়া নাকি অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। যে আওয়ামী লীগ বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, গত ১৪, ১৮ ও ২৪ সালে ভোটারবিহীন একদলীয় নির্বাচন করে এ দেশের গণতন্ত্রকে হত্যা করেছে, সেই আওয়ামী লীগ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে ফেরার আর কোনো সুযোগ পেতে পারে না। বৃহস্পতিবার দুপুর দুইটা ৪০ মিনিটে ফরিদপুর সার্কিট হাউজ থেকে পদযাত্রা করে শহরের জনতা ব্যাংকের মোড়ে পথসভার মঞ্চে উপস্থিত হন এনসিপির জাতীয় নেতৃবৃন্দ। সেখানেই তিনি এ কথা বলেন। ফরিদপুর এনসিপির প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলা পথসভায় সভাপতিত্ব করেন। আখতার হোসেন বলেন, এ দেশে আওয়ামী লীগ যে গুম, খুন ও নির্যাতন করেছে, ওই দলের নেতারা দেশে মানুষের ওপর অবৈধ উপায়ে জোর করে চাঁদা তুলেছে। এক বছর পেরিয়ে গেছে অন্তর্বর্তী সরকার তাদের এখনও আইনের আওতায় আনতে পারেনি। তিনি আরও বলেন, সরকারকে বলতে চাই, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সন্ত্রাসমুক্ত করতে হবে। দল হিসেবে এবং নেতাকর্মীদেরও বিচারের আওতায় আনতে হবে তাদের। সভায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুবশক্তির তরিকুল ইসলাম প্রমুখ। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ।

office@ukantho.com


Photo

ডিসেম্বরে নির্বাচন চাইলে অক্টোবরের আগেই প্রস্তুত থাকতে হবে: সিইসি

এফএনএস: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এমএম নাসির উদ্দিন বলেছেন,...

Photo

নিজ হাতে বানানো আর্জেন্টিনার পতাকা: ক্ষুদে ভক্ত আবীরকে জার্সি, পতাকা ও ফুটবল উপহার দিল আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে আর্জেন্টিনার এক ক্ষুদে ফুটবল...

Photo

যদি কিন্তু অথবা ছাড়া আ. লীগকে নিষিদ্ধ করতে হবে: হাসনাত

এফএনএস: ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধের...

Photo

টালবাহানা না করে দ্রুত নির্বাচনের ঘোষণা দেন: খন্দকার মোশাররফ

এফএনএস: অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড....

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত