বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

আছিয়ার পরিবারকে ঈদ উপহার পাঠালেন তারেক রহমান

উচ্চকন্ঠ   17-Mar-2025   49

Photo

এফএনএস: মাগুরায় শিশু আছিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আছিয়ার পরিবারের জন্য বিশেষ ঈদ উপহার পাঠিয়েছেন তিনি। গতকাল সোমবার সকালে তার পাঠানো উপহারটি পরিবারের হাতে তুলে দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হালিমা আরলি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ যুবদলের নেতা রবিউল ইসলাম নয়ন, মাগুরা জেলা বিএনপির নেতা আলমগীর হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রীর মধ্যে ছিল নতুন পোশাক, খাদ্য ও ঈদসামগ্রী। স¤প্রতি মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। শিশু আছিয়ার উপর ঘটে যাওয়া নির্মম ঘটনার পর তা দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার চিকিৎসাসহ সবকিছুর দায়িত্ব নিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সহ-সম্পাদিকা অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপাসন তারেক রহমান ধর্ষণের ঘটনা নিহত শিশুটির পরিবারের সঙ্গে আছেন। সব সময় তিনি খোঁজ খবর রাখছেন। পবিত্র ঈদু ফিতরের ঈদ উপহার পাঠিয়েছেন তিনি। শুধু আছিয়া নয় সারা বাংলাদেশে নারী নির্যাতনে ভিক্টটিম হবে তাদের জন্য আইনি সহায়তা পায় সেজন্যে সেল করে দিয়েছেন। নারীদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সকল সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। তিনি খোঁজ রেখেছেন আছিয়ার মা তিন দিন একটা পোশাক পরে রয়েছে। তা দেখে তিনি মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের মাধ্যমে ঈদ উপহার পৌঁছে দিয়েছে।

office@ukantho.com


Photo

গাজায় গণহত্যা ও ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাসের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

এফএনএস: গাজায় ইসরায়েল ইসরায়েলি গণহত্যা ও ভারতে বিতর্কিত ওয়াকফ বিল...

Photo

স্বর্ণময়ীর আত্মহত্যা প্ররোচনায় দায়ীদের শাস্তি ও কর্মস্থলে নারীদের নিরাপত্তার দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: নারী সংবাদ কর্মী স্বর্ণময়ীর আত্মহত্যা...

Photo

কালীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার, পরিচয় সনাক্তে পুলিশের চেষ্টা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাইকপাড়া...

Photo

চাঁদা না পেয়ে কলেজশিক্ষককে মারধর, রাজশাহীতে ২ ছাত্রনেতা গ্রেপ্তার

এফএনএস: রাজশাহীতে চাঁদা না পেয়ে এক কলেজশিক্ষককে মারধরের অভিযোগে দুই...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত