রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

খেলা

ঝিনাইদহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

উচ্চকন্ঠ   08-Jan-2025   139

Photo

মোঃ হাবিব ওসমান: ঝিনাইদহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টোডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। পরে আলোচনা সভায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী।
উদ্বোধনী ম্যাচে বালিকা দলে মুখোমুখি হয় কোটচাঁদপুরের বলরামপুর মুরু–টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লেবুতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বালক দলে প্রতিদ্বদ্বীতা করে সদর উপজেলার বড় কামাড়কুন্ডু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কোটচাঁদপুরের বলুহর সরকারি প্রাথমিক বিদ্যালয়। দিনভর খেলা উপভোগ করেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
আয়োজকরা জানায়, বুধবার থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ১১ জানুয়ারি। টুর্নামেন্টে জেলার ৬ উপজেলার ১২ টি দল অংশগ্রহণ করবে।

office@ukantho.com


Photo

কোটচাঁদপুর শিশু নিলয় ফাউন্ডেশন উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: কোটচাঁদপুর শিশু নিলয় ফাউন্ডেশন...

Photo

ঝিনাইদহে সীমান্তবর্তী ২০০ ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী...

Photo

৮ কার্যদিবসেই শেষ হলো মাগুরার শিশু আছিয়া ধর্ষন ও হত্যা মামলার স্বাক্ষী শুনানী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ৮ কার্যদিবসেই শেষ হলো মাগুরার শিশু...

Photo

শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দেখে মরতে চাই: সারজিস আলম

এফএনএস: জুলাই অভ্যুত্থানে গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনার সর্বোচ্চ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত