মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

৮ কার্যদিবসেই শেষ হলো মাগুরার শিশু আছিয়া ধর্ষন ও হত্যা মামলার স্বাক্ষী শুনানী

উচ্চকন্ঠ   07-May-2025   66

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ৮ কার্যদিবসেই শেষ হলো মাগুরার শিশু আছিয়া ধর্ষন ও হত্যা মামলার স্বাক্ষী শুনানী। বুধবার জেলার নারী ও শিশু নির‌্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে শেষ হয় এ স্বাক্ষ্য গ্রহণ। শেষ দিনে ঢাকা মেডিকেলের ফরেসনিক বিভাগের দুই চিকিৎসক ডাঃ মমতাজ আরা ও ডাঃ দেবিকা রায় এর স্বাক্ষ্য গ্রহণের মধ্যে দিয়ে শেষ হয়। এ নিয়ে মামলায় বাদিসহ মোট ২৯ জনের স্বাক্ষ্য নেওয়া হলো। আগামীকাল বৃহস্পতিবার ৩৪২ ধারায় আসামী পরীক্ষার দিন ধার্য্য করেছে আদালত। সকাল ১০ টার দিকে শুনানী শুরু হয়ে শেষ হয় ১১ টার দিকে।
এর আগে সকালেই ঝিনাইদহ জেলা কারাগার থেকে প্রধান অভিযুক্ত হিটুশেখসহ সকল আসামীদের আদালতে হাজির করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, মাগুরায় শিশু আছিয়া ধর্ষন ও হত্যা মামলায় শিশু আছিয়ার বোনের শ্বশুরকে নারী ও শিশু নির‌্যাতন দমন আইনের ৯/২ ধারায় (ধর্ষণের ফলে মৃত্যুর অপরাধ), শিশুটির বোনের স্বামী ও ভাশুরকে দন্ডবিধির ৫০৬ ধারার দ্বিতীয় অংশ (ভয়ভীতি প্রদর্শন) এবং বোনের শাশুড়ির বিরুদ্ধে দন্ডবিধির ২০১ ধারায় (অপরাধের আলামত নষ্টের অভিযোগ) এনে অভিযোগ গঠন করা হয়েছে।
গত ৬ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। পরে চিকিসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু আছিয়া মারা যায়। এ ঘটনায় শিশু আছিয়ার মা আয়েশা আক্তার বাদি হয়ে মামলা দায়ের করে। এ মামলায় ১৩ এপ্রিল পুলিশ চার্জশিট দাখিল করে। পরে ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচারকাজ শুরু হয়। গত ২৭ এপ্রিল মামলার স্বাক্ষ্যগ্রহণ শুরু হয়।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাড. মনিরুল ইসলাম মুকুল সাংবাদিকদের বলেন, ৮ কার্যদিবসেই শেষ হলো এ মামলার স্বাক্ষ্য গ্রহণ। আগামীকাল বৃহস্পতিবার ৩৪২ ধারায় আসামী হিটু শেখকে পরীক্ষার দিন ধার্য্য করেছে আদালত। তবে দ্রুততম সময়ের মধ্যেই এই মামলায় রায় প্রদান করবে বলে মনে করছি।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ২০ হাজারের বেশি শিক্ষার্থী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সারাদেশের সঙ্গে সামঞ্জস্য রেখে ঝিনাইদহ...

Photo

ঝিনাইদহে সক্রিয় হানিট্র্যাপ চক্রের ফাঁদ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে কথিত প্রেমের ফাঁদে...

Photo

রাজধানীতে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: রাজধানীর দক্ষিণখাণে এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার...

Photo

৩ সেপ্টেম্বর কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ ও র‌্যালি সফলের লক্ষ্যে গনসংযোগ

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিনিধি: বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত