শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

রাজধানীতে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   02-Jan-2026   59

Photo

এফএনএস: রাজধানীর দক্ষিণখাণে এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত নারীর নাম রাজিয়া সুলতানা মিম (২৮)। তিনি বরিশালের উজিরপুর উপজেলার নয়াবাড়ি এলাকার মো. নাসির উদ্দিন বাচ্চুর মেয়ে। তিনি বর্তমানে পুলিশ সদস্য স্বামী রাজিব মিয়ার সঙ্গে দক্ষিণখানের কসাইবাড়িতে ভাড়া বাসায় থাকতেন। এ দম্পতির একটি মেয়ে রয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মিমের বাবা নাসির বলেন, আমরা জানতে পেরেছি, বাসায় পারিবারিক কলহের জেরে রাত আনুমানিক ১০টার দিকে সে রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে ওর স্বামী অচেতন অবস্থায় ওকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, এ ঘটনায় জরুরি বিভাগ থেকে লাশ মর্গে পাঠানোর পাশাপাশি বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের মহেশপুরে তিন ফসলী জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে তিন ফসলী জমি রক্ষায়...

Photo

স্পর্শকাতর বিষয় প্রকাশ করে শপথ ভঙ্গ করেছেন রাষ্ট্রপতি, দাবি জামায়াতের

এফএনএস: সম্প্রতি একটি দৈনিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাৎকার...

Photo

যে যাই বলুক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে: আসিফ নজরুল

এফএনএস: আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, যে যাই বলুক আমরা ফেব্রুয়ারির...

Photo

জাম্বিয়ায় ওষুধ কারখানা স্থাপনে বাংলাদেশকে প্রস্তাব

এফএনএস: জাম্বিয়ায় একটি ওষুধ কারখানা স্থাপনে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত