প্রিয় ঝিনাইদহ
৩ সেপ্টেম্বর কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ ও র্যালি সফলের লক্ষ্যে গনসংযোগ
উচ্চকন্ঠ 29-Aug-2025 101
একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিনিধি: বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে ঝিনাইদহ-৪ আসনের গণমানুষের নেতা কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোয়ন প্রত্যাশী জনাব হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশ ও র্যালী সফল করার লক্ষ্যে ২৮ আগস্ট বৃহস্পতিবার বিকাল থেকে কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবার রহমান মিলনের নেতৃত্বে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ ৪নং নিয়ামতপুর ইউনিয়নের অনুপমপুর, চাপরাইল, নগরচাপরাইল, বলাকান্দর,মল্লিকপুর,সহ চাপরাইল হাটে গণসংযোগ করেন। তারা প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ ও র্যালীতে যোগদান করার জন্য বিএনপির সকল স্তরের নেতাকর্মীসহ সাধারণ মানুষকে আহ্বান জানান।
office@ukantho.com