মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

গাজীপুরে ট্রাভেল ব্যাগ থেকে যুবকের খন্ডিত লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   08-Aug-2025   44

Photo

এফএনএস: গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ১৪ ঘণ্টা পর এবার টঙ্গীর স্টেশন রোড এলাকায় পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (পুরুষ) লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ তিন টুকরো করে ট্রাভেল ব্যাগের ভেতর রেখে কালো পলিথিনে ব্যাগটি ভরে রাখে। শুক্রবার সকাল ১০টায় স্থানীয় নান্না বিরিয়ানির হাউজের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সকালে পথশিশু ব্যাগভর্তি দেখে স্থানীয় দোকানদের ডাক দেয়। ব্যাগগুলো খুলে দেখতে পান এক যুবকের কয়েক টুকরো লাশ। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে এসে পৃথক তিনটি ব্যাগে লাশের খন্ডিত অংশগুলো উদ্ধার করে। ৩টি ব্যাগভর্তি অজ্ঞাত পুরুষ মরদেহের শরীরের মাথা, দুই হাত, শরীরের পেছনের অংশ, নাড়িভুঁড়ি, বাম পা, বাম পায়ের ঊরুর পৃথক কয়েকটি অংশ উদ্ধার করা হয়। টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ২ থেকে ৩ দিন আগে দুর্বৃত্তরা তাকে অন্য কোনও স্থানে হত্যা করে লাশ টঙ্গীতে মহাসড়কের পাশে ফেলে রেখে গেছে। তবে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে মরদেহের খন্ডিত অংশগুলো গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

office@ukantho.com


Photo

সংবিধান সাংবাদিকদের যে স্বাধীনতা দিয়েছে তা যেন সমুন্নত থাকে: ঝিনাইদহ জেলা প্রশাসক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ...

Photo

কালীগঞ্জে ওয়ার্ড যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের ১১নং রাখালগাছি ইউনিয়নের ৩নং...

Photo

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক জামায়াতের সম্ভাব্য প্রার্থী

এফএনএস: আগামী সংসদ নির্বাচনের জন্য কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে...

Photo

মিরপুরে প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই

এফএনএস: রাজধানীর মিরপুরে প্রকাশ্যে গুলি চালিয়ে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত