শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

সংবিধান সাংবাদিকদের যে স্বাধীনতা দিয়েছে তা যেন সমুন্নত থাকে: ঝিনাইদহ জেলা প্রশাসক

উচ্চকন্ঠ   02-Feb-2026   54

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ বলেছেন, বাংলাদেশের সংবিধান প্রত্যেক নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে, আর এই স্বাধীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহক হচ্ছেন সাংবাদিকরা। তবে এই স্বাধীনতা যেমন একটি অধিকার, তেমনি এটি একটি বড় দায়িত্বও। বিশেষ করে নির্বাচনকালীন সময়ে একটি সংবাদ, একটি শিরোনাম বা একটি শব্দ সমাজে ইতিবাচক কিংবা নেতিবাচক দুই ধরনের প্রভাবই ফেলতে পারে।
জেলা প্রশাসক সোমবার তার সম্মেলন কক্ষে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষন কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তকায় একথা বলেন। ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, ভার্সিটির শিক্ষক নাজিয়া আফরিন মনামী, ট্রেনিং কর্ডিনেটর সাহানোয়ার সাইদ শাহীন ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বক্তব্য রাখেন
জেলা প্রশাসক বলেন, সাংবাদিকদের কাছে আমরা প্রত্যাশা করি সর্বোচ্চ পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রকাশ না করা, গুজব ও উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকা এবং সত্য ও জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়া এগুলোই নির্বাচনকালীন সাংবাদিকতার মূল চেতনা।
সাংবাদিকতা কোনো পক্ষের মুখপাত্র হওয়া নয়; সাংবাদিকতা হচ্ছে সত্যের পক্ষে দাঁড়ানো। সংবিধান যে স্বাধীনতা দিয়েছে, তা যেন সমাজে স্থিতিশীলতা, গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সহায়ক হয়, এই প্রত্যাশাই আমরা করি। প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পথে বড় শক্তি হিসেবে কাজ করবে।
নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষন কর্মশালায় ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার ৫০ জন সাংবাদিক আংশ গ্রহন করেন। রোববার (১ ফেব্রয়ারি) কর্মশালার উদ্বোধন করেন ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের মহেশপুরে প্রশাসনের অনুমতি ছাড়া খেলা ও সভাসহ জনসমাগম নিষিদ্ধ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় খেলা, সভা...

Photo

মির্জা ফখরুলের বিরুদ্ধে শ্লোগান: রাজবাড়ীতে বিএনপি নেতা বহিষ্কার

এফএনএস: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে কুরুচিপূর্ণ...

Photo

প্রাণীদের সেবক সুজিত কুমার বাকি জীবন প্রাণীদের সেবা করতে চায়

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: উপজেলা ভেটোরনারি হাসপাতাল...

Photo

কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির যৌথসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির কার্য্যনির্বাহী কমিটির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত