রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

উচ্চকন্ঠ   25-Nov-2024   65

Photo

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি:
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়।
পরে সেখান থেকে ওয়াকাথন প্রতিযোগীতা শুরু হয়। প্রতিযোগীরা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে ২ কিলোমিটার দুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে মিলিত হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক বকুল চন্দ্র কবিরাজ, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল কাদের, সহকারী পরিচালক মমিনুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী, সদর উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুল হাই সিদ্দিকী, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। শেষে ওয়াকাথন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

office@ukantho.com


Photo

রংপুরে ৪ খুনের পেছনে সম্ভাব্য দুই কারণ বলেছেন পুলিশ কমিশনার

এফএনএস: রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও সন্তানদের...

Photo

স্বাস্থ্যখাত যে কোনো দেশের তুলনায় উন্নত জায়গায় নিতে আমরা বদ্ধপরিকর: স্বাস্থ্যমন্ত্রী

এফএনএস: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন...

Photo

দেশের অগ্রযাত্রায় সংবাদপত্র ও সাংবাদিকদের ভূমিকা

আলহাজ্ব এম. এ. কাদের কাগজ আবিষ্কারের পর সময়ের প্রয়োজনে একাদশ শতাব্দীতে...

Photo

ঝিনাইদহের ১৩ নদীই কচুরিপানায় আক্রান্ত, নেই অপসারণের বাজেট

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: এক সময়ের খরস্রোত নদীগুলো ছিল ঝিনাইদহের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত