প্রিয় ঝিনাইদহ
ইট ভাটায় মোবাইল কোট, জরিমানা, ভাংচুর বন্ধের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
উচ্চকন্ঠ 10-Mar-2025 43
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ইট ভাটায় মোবাইল কোট, জরিমানা, ভাংচুর বন্ধের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে। সোমবার দুপুরে জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির আয়োজনে শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলামের কাছে প্রধান উপদেষ্টা বরাবর তাদের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। সেসময় জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি এ্যাড. এমএ মজিদ, সাধারন সম্পাদক রুহুল কুদ্দুস, সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ ও হাজার হাজার ইটভাটার শ্রমকিরা উপস্থিত ছিলেন।
office@ukantho.com