রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী প্রতিবেশী গ্রেফতার

উচ্চকন্ঠ   09-Mar-2025   62

Photo

এফএনএস: শেরপুরের নকলা উপজেলায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী প্রতিবেশী চান মিয়া ওরফে লছা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার বিকালে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ ভাষ্যমতে, নির্যাতনের শিকার শিশুটি ও অভিযুক্ত চান মিয়া প্রতিবেশী এবং তাদের মধ্যে দাদা-নাতনির সম্পর্ক। গত শনিবার দুপুর আড়াইটার দিকে চান মিয়া শিশুটিকে টাকার লোভ দেখিয়ে বাড়ির পাশে সামছুল হকের ভুট্টাক্ষেতে নিয়ে যান। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণ করেন। এ সময় শিশুটি চিৎকার করতে শুরু করলে চান মিয়া তাকে শান্ত করার জন্য ২০ টাকা দেন। অস্বাভাবিক শব্দ শুনে শিশুটির মা ভুট্টাক্ষেতে যান। সেখানে তিনি দেখেন চান মিয়া দৌড়ে পালাচ্ছেন আর তার মেয়ে মাটিতে লুটিয়ে পড়ে কাতরাচ্ছে। পরে চান মিয়া এলাকার বিভিন্ন ব্যক্তির মাধ্যমে ঘটনাটি চাপা দিয়ে আপসের চেষ্টা করেন। কিন্তু শিশুটির পরিবার তা প্রত্যাখ্যান করে। শিশুটির বাবা নকলা থানায় গত শনিবার রাতেই লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সেই রাতেই চান মিয়াকে গ্রেফতার করে। গতকাল রোববার সকালে গ্রেফতার চান মিয়াকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘আমরা পাইস্কা এলাকায় একটি শিশুকে ধর্ষণের খবর পাই। থানায় গত রাতে মামলা হওয়ার পর আমরা অভিযান চালিয়ে সেই রাতেই অভিযুক্ত চান মিয়াকে গ্রেফতার করি এবং গতকাল রোববার তাকে আদালতে প্রেরণ করি।’ তিনি আরও জানান, শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

office@ukantho.com


Photo

জাতি আওয়ামী লীগের তওবার ধোঁকায় আর পড়বে না: হেফাজত

এফএনএস: শাপলা ও জুলাইর গণহত্যাকারী আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ ও বিচার...

Photo

ঝিনাইদহে ৫ দফা দাবীতে মউশিক শিক্ষকদের মানববন্ধন

বছির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: আউট সোর্সিং বাতিল, সকল জনবলকে...

Photo

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা এলাকায়...

Photo

মুরাদনগরে ধর্ষণের ঘটনায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫: ভিডিও অপসারণ এবং নারীকে নিরাপত্তা ও চিকিৎসা দেওয়ার নির্দেশ

এফএনএস: কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে বসতঘরের দরজা ভেঙে ধর্ষণের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত