শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

স্বামীর সঙ্গে রাগ করে ঢাকায় এসে ধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা

উচ্চকন্ঠ   09-Mar-2025   45

Photo

এফএনএস: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের নয়াবাড়ী এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। ওই নারী (২০) ৪ মাসের অন্তঃসত্ত¡া ছিলেন বলে জানা গেছে। এই ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি বর্তমানে হাসপাতালের গাইনি বিভাগের ২১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার নারী কনস্টেবল সাদিয়া আফরিন জানান, গত শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে স্বামীর সঙ্গে অভিমান করে চাঁদপুর থেকে লঞ্চে করে ঢাকার সদরঘাটে আসেন ওই নারী। পরে পোস্তগোলা এলাকায় রাত সাড়ে ৯টার দিকে অজ্ঞাত চার যুবক তাকে প্রলোভন দেখিয়ে দক্ষিণ কেরানীগঞ্জের পাঁচগাও ঋষিপাড়া এলাকার নির্জন জায়গায় নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনকে ধরে পুলিশে সোপর্দ করে। বাকি দুইজন পালিয়ে যায়। আমরা ওই নারীর কাছে থেকে জানতে পারি তিনি চার মাসে অন্তঃসত্ত¡া। তিনি আরও জানান, আমরা অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এসে গাইনি বিভাগের ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করি। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থেকে এক নারী ধর্ষণের শিকার হয়ে ঢাকা মেডিকেলে এসেছেন। তাকে ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এই ঘটনায় দুই ধর্ষককে আটক করা হয়েছে। বাকি দুইজন পালিয়েছে বলে জানতে পেরেছি।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে অপহৃত কিশোরী উদ্ধারে এসে মারপিটের শিকার হলেন যশোরের তিন পুলিশ সদস্য

হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মারপিটের...

Photo

বৈরী আবহাওয়ায় স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার যুবদল নেতার

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বৈরী আবহাওয়া উপেক্ষা করে স্বেচ্ছাশ্রমে...

Photo

নড়াইলে পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু

কাজী আতিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক: নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকায় পুকুরে...

Photo

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

একরামুল ইসলাম, কালীগঞ্জ প্রতিনিধি: আগামী ৩০ মে ২০২৫ বহুদলীয় গণতন্ত্রের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত