সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে বাইসাইকেল চোর আটক: জেল থেকে বেরিয়ে হত্যার হুমকি

উচ্চকন্ঠ   16-May-2025   79

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বাইসাইকেল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন নয়ন হোসেন (২১) নামে এক যুবক। স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ সময় তিনি স্থানীয়দের দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার বেলা ১১টার দিকে কালীগঞ্জ শহরের মুনছুর প্লাজা মার্কেটের পাশের গলিতে এ ঘটনা ঘটে। আটক নয়ন হোসেন কোটচাঁদপুর উপজেলার আদর্শপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।
ঘটনাস্থল থেকে একটি অত্যাধুনিক তালা ভাঙার যন্ত্র উদ্ধার করা হয়েছে, যা তিনি চুরির কাজে ব্যবহার করছিলেন বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নয়ন হোসেন একটি বাইসাইকেল চুরির চেষ্টা করছিলেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে ধরে ফেলেন এবং গণপিটুনির পর পুলিশে দেন।
স্থানীয় এক যুবক অয়ন বলেন, “চুরির সময় নয়নকে ধরে ফেলি। তখন সে হুমকি দিয়ে বলে, ‘পাঁচ দিনের বেশি আমাকে কেউ রাখতে পারবে না। বেরিয়ে এসে তোকে হত্যা করবো। তোদের সবার চেহারা মনে রাখলাম।’”
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, “বাইসাইকেল চুরির অভিযোগে একজনকে আটক করে থানায় হস্তান্তর করেছেন স্থানীয়রা। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

office@ukantho.com


Photo

বিএনপি নেতা ইশরাকের বিরুদ্ধে জানে আলম অপুকে অপহরণের অভিযোগ

এফএনএস: বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগসাস) বহিষ্কৃত যুগ্ম...

Photo

মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করে নির্বাচন দিতে হবে: ড. শফিকুল ইসলাম মাসুদ

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা...

Photo

ঝিনাইদহে কৃষি সমৃদ্ধি ও পুষ্টি নিশ্চিতে 'পার্টনার কংগ্রেস' পুষ্টি সমৃদ্ধ নিরাপদ খাদ্য উৎপাদনের অঙ্গীকার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলায় কৃষি ও গ্রামীণ...

Photo

কালীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত