মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

লোহাগড়ায় মাসুম হত্যার বিচারের দাবিতে নড়াইল কোর্ট চত্বরে মানববন্ধন

উচ্চকন্ঠ   10-Aug-2025   60

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: সন্তান মাসুমকে নির্মমভাবে নির্যাতন করে হত্যাকরা হয়েছে, সন্তান হারানোর আর্তচিৎকার আদালত চত্বরে শোকের ছায়া নেমে আসে।মাসুম হত্যা ঘটনার সুষ্ঠ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মাসুমের মায়ের।
ঘটনাটি নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের সৈয়দ মোক্তাসিন বিল্লাহ (মাসুম)-নামের এক ব্যাক্তিকে পরিকল্পিতভাবে হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১০ আগস্ট রোববার সকাল ১১টায় নড়াইল আদালত চত্বরে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাকড়াইল গ্রামবাসীর আয়োজনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন ও সমাবেশ বক্তারা এই মর্মান্তিক ঘটনার সুষ্ঠ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী। এলাকার প্রায় ২ শতাধিক নারী পুরুষ এ সময় উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দ্রুত বিচার দাবি করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মাসুম একজন নিরীহ মানুষ ছিলেন এবং তার সাথে কারো কোনো শত্রুতা ছিল না। এই নৃশংস হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক, এটাই তাদের প্রত্যাশা।
এ সময় বক্তব্য দেন শালনগর ইউনিয়ন পরিষদ মেম্বর মো: ছানোয়ার মোল্যা ,মো: আলমগীর হোসেন,শুভাষিস বিল্লাহ প্রমুখ।

office@ukantho.com


Photo

ঈদ কেনাকাটায় ঝিনাইদহে কসমেটিকস দোকানে তরুণীদের উপচে পড়া ভিড়, জমজমাট বেচাকেনা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজানের শেষ প্রহর ঘনিয়ে আসতেই...

Photo

ঈদ করা হলোনা শিশু ফাতেমার

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঈদ করতে নানার বাড়িতে যাচ্ছিল শিশু ফাতেমা...

Photo

কারা হেফাজতে ইমাম রইস উদ্দিনের মৃত্যুতে এনসিপির নিন্দা ও প্রতিবাদ

এফএনএস: কারা হেফাজতে গাজীপুর সিটির হায়দারাবাদ এলাকার আখলাদুল জামে...

Photo

ট্রান্সশিপমেন্ট বাতিলে খরচ শূন্যে নামিয়ে আনবো: বাণিজ্য উপদেষ্টা

এফএনএস: ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ফলে বাংলাদেশি পণ্য...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত