সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

ঈদুল ফিতরে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

উচ্চকন্ঠ   07-Mar-2025   65

Photo

এফএনএস: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৪ মার্চ থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ঈদের আগে সাত দিনের (২৫ থেকে ৩১ মার্চ) টিকিট ওইদিন থেকে দেওয়া হবে। গত বৃহস্পতিবার বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ জানিয়েছেন, ১৪ মার্চ থেকে যাত্রীরা অনলাইন ও কাউন্টার— উভয় মাধ্যমেই বাসের টিকিট কিনতে পারবেন। তবে অনেক পরিবহন এবার পুরোপুরি অনলাইনে টিকিট বিক্রি করবে। ভাড়া নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত মূল্য নেওয়া যাবে না। বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী টিকিট বিক্রি করতে পরিবহন মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মালিক সমিতির মনিটরিং টিম টার্মিনালে কাজ করবে। বিশেষ করে নাইট কোচের নিরাপত্তা নিশ্চিত করতে গাড়ি ছাড়ার আগে ভিডিও রেকর্ডিংয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে।

office@ukantho.com


Photo

মাগুরার সেই শিশুর মৃত্যু: বিচার নিশ্চিতের দাবি রাবির শিক্ষক ফোরামের

এফএনএস: মাগুরায় যৌন নির্যাতনের শিকার সেই শিশুর মৃত্যুতে শোক প্রকাশ...

Photo

নড়াইলে আ’লীগের ৫ নেতা গ্রেফতার

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: কার্যক্রম স্থগিত থাকা নড়াইল...

Photo

কালীগঞ্জে পাতবিলা বটতলায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় রফিক...

Photo

ভুয়া পুলিশ আখ্যা দিয়ে এসআইকে মারধরের ঘটনায় গ্রেফতার আরও ১০

এফএনএস: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পতেঙ্গা থানার উপপরিদর্শক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত