বুধবার | ৪ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বোরকা পরা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

উচ্চকন্ঠ   03-Nov-2026   13

Photo

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তবর্তী এলাকার একটি ধানক্ষেত থেকে প্রায় ৪৮ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) দুপুরে উপজেলার কুসমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পেপুলবাড়িয়া গ্রামের আগাড়ের মাঠ এলাকার ইসমাইলের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য বিল্লাল গণি খেদের জানান, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সীমান্ত পিলার ৬১/১৮-আর থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধানক্ষেতের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। ওই নারী ভারতে যাওয়ার জন্য সীমান্ত এলাকায় ‘ধুড়’ (দালাল বা সহায়তাকারী) হিসেবে এসেছিলেন কি না তা পরিচয় সনাক্ত হওয়ার পর জানা যাবে।

এ বিষয়ে কুসুমপুর বিজিবির নায়েব সুবেদার ভূঁইয়া ইকবাল হোসেন বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বোরকা পরিহিত অজ্ঞাত মহিলার নাক দিয়ে রক্ত বের হচ্ছিল এবং তার একটি কানের কিছু অংশ ক্ষত ছিল। তবে তিনি কবে মারা গেছেন, তা এখনই বলা যাচ্ছে না। যেহেতু এটি পুলিশ কেস এবং স্থানটি ভারত সীমান্ত থেকে দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে, তাই এ বিষয়ে মহেশপুর থানা পুলিশ বিস্তারিত ভালো বলতে পারবে।"

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, অজ্ঞাত এক নারীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারের জন্য কাজ করছে। মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

এদিকে সীমান্তবর্তী এলাকার ধানক্ষেতে এমন রহস্যজনকভাবে বোরকা পরা মধ্যবয়সী নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই নারীর পরিচয় কী এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্থানীয়রা।

office@ukantho.com


Photo

উন্নয়নের মহাসাগরে হাবুডুবু খাচ্ছে কালীগঞ্জ পৌরসভা!

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সবচেয়ে ব্যস্ততম এলাকা...

Photo

জীবনের শেষ প্রান্তে এসে দেশের জন্য একটি ভালো কাজ করে যেতে চাই: সিইসি

এফএনএস: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন,...

Photo

ঝিনাইদহে তিন যুগ পর নির্মাণ হচ্ছে সাধুহাটী-বংকিরা সড়ক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়ন...

Photo

যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন আখতার

এফএনএস:যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হেনস্থা ও ডিম নিক্ষেপকারী আওয়ামী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত