মঙ্গলবার | ৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপন

উচ্চকন্ঠ   02-Nov-2026   9

Photo

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপন করা হয়েছে। সিভিল সার্জন অফিস ও সদর হাসপাতালের আয়োজনে সোমবার সকালে হাসপাতাল চত্বরে রক্তদান কর্মসূচীর উদ্বোধন করা হয়। হাসপাতালে কর্মকর্তা-কর্মচারী, ম্যাটস শিক্ষার্থীরা স্বেচ্ছায় রক্তদান করেন। পরে হাসপাতালের সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা। সিভিল সার্জন ডা: কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, সদর হাসপাতালের তত্বাবধায় ডা: মোস্তাফিজুর রহমান, সিভিল সাজর্ন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, রক্তদান একটি মহৎ মানবিক কাজ। একজন মানুষের স্বেচ্ছায় রক্তদান অন্য একজনের জীবন বাঁচাতে পারে। পাশাপাশি মরণোত্তর চক্ষুদানের মাধ্যমে মৃত্যুর পরও অন্যের পৃথিবী দেখার সুযোগ তৈরি করা সম্ভব। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

office@ukantho.com


Photo

ধর্ষণের অভিযোগে কালীগঞ্জে যুবক গ্রেপ্তার

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ১৪ বছরের এক কিশোরীকে...

Photo

শৈলকূপা বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকূপায় বিদ্যুৎস্পৃষ্টে...

Photo

ঝিনাইদহে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বে দোকানিকে পিটিয়ে হত্যা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে পাওয়া টাকা চাওয়াকে...

Photo

ভারতে গণমাধ্যমের ইউটিউব চ্যানেল ব্লকের বিষয়ে ব্যাখ্যা চাইবে সরকার

এফএনএস: ভারতে বাংলাদেশের কয়েকটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত