সোমবার | ২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

পা দিয়ে লিখেই এইচএসসিতে জিপিএ-৩.৫০, বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন কলি রানীর

উচ্চকন্ঠ   02-Nov-2026   13

Photo

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: রংপুরের কাউনিয়ার কলি রানী। জন্ম থেকেই দুই হাতের আঙুল নেই। হাত দিয়ে কলম ধরার কোনো সুযোগ নেই তার। কিন্তু শারীরিক এই সীমাবদ্ধতা দমাতে পারেনি তার অদম্য ইচ্ছাশক্তি ও স্বপ্নকে। সব প্রতিবন্ধকতা জয় করে ডান পা দিয়ে লিখেই চলতি বছরের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৩.৫০ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে সে। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

কলি রানী কাউনিয়া উপজেলার গদাই গ্রামের প্রয়াত মনোরঞ্জন রায়ের মেয়ে। তিন ভাই ও তিন বোনের মধ্যে সে সবার ছোট। তৃতীয় শ্রেণিতে পড়ার সময় বাবাকে হারায় কলি। এরপর মা রূপালী রানীর স্নেহ, ভালোবাসা ও সাহসই হয়ে ওঠে তার পথচলার প্রধান অবলম্বন।

মা রূপালী রানী জানান, জন্মগত শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও কলি কখনো হাল ছাড়েনি। পড়াশোনার প্রতি তার আগ্রহ ও প্রবল ইচ্ছাশক্তি তাকে সামনে এগিয়ে নিয়েছে। পরিবারের সহযোগিতা, সহপাঠীদের আন্তরিকতা এবং শিক্ষকদের অনুপ্রেরণায় নিজের প্রচেষ্টায় আজ সে এই সাফল্য অর্জন করেছে।

পড়াশোনার পাশাপাশি কলি রানীর রয়েছে নানা প্রতিভা। ডান পা দিয়েই সে অনায়াসে মোবাইল ফোন ও কম্পিউটার পরিচালনা করতে পারে। শুধু তাই নয়, গানের প্রতিও রয়েছে তার বিশেষ আগ্রহ। বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশন করে ইতোমধ্যে একাধিক পুরস্কার ও প্রশংসা অর্জন করেছে সে।

কাউনিয়া মহিলা কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব রফিকুল ইসলাম জানান, বোর্ডের নিয়ম অনুযায়ী শারীরিক প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা থাকলেও কলি রানী অন্য শিক্ষার্থীদের সঙ্গে বসেই পরীক্ষা দেওয়ার ইচ্ছা প্রকাশ করে। তার ইচ্ছা অনুযায়ী ৩০২ নম্বর কক্ষে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। নিয়ম অনুযায়ী তাকে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হয়েছিল। অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সঙ্গে প্রতিটি পরীক্ষায় অংশ নিয়ে সে সফলভাবে উত্তীর্ণ হয়েছে।

কাউনিয়া কলেজের অধ্যক্ষ ফারুক আজম বলেন, “কলি রানী পা দিয়ে লিখেই এইচএসসি পরীক্ষায় জিপিএ-৩.৫০ অর্জন করেছে। তার এ ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করি।”

এর আগেও পা দিয়ে লিখে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও এসএসসি পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে কলি। এবার এইচএসসিতেও সাফল্য অর্জনের পর তার স্বপ্ন আরও বড় হয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কলি রানী জানায়, উচ্চশিক্ষা শেষ করে বিসিএস ক্যাডার হতে চায় সে। দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করাই তার লক্ষ্য। শারীরিক প্রতিবন্ধকতা যে স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না, নিজের জীবন দিয়ে সেই দৃষ্টান্ত স্থাপন করতে চায় সে।

তবে স্বপ্নের পথে এগিয়ে যেতে উচ্চশিক্ষা গ্রহণ ও পছন্দের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার জন্য প্রয়োজন আর্থিক সহযোগিতা। এ কারণে কলি রানী ও তার পরিবার সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি এবং সহৃদয় মানুষের কাছে আর্থিক সহযোগিতা ও সবার আশীর্বাদ কামনা করেছেন।

শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে কলি রানীর এই অর্জন শুধু তার পরিবারের নয়, পুরো এলাকার জন্য গর্বের। তার সাফল্য প্রমাণ করে, প্রবল ইচ্ছাশক্তি, অধ্যবসায় ও আত্মবিশ্বাস থাকলে কোনো প্রতিবন্ধকতাই মানুষের স্বপ্নপূরণের পথে চূড়ান্ত বাধা হয়ে দাঁড়াতে পারে না।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে দুর্যোগ মোকাবেলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ...

Photo

অন্তর্বর্তী সরকারের কাছে তনু হত্যার বিচার চাইলেন বাবা

এফএনএস: কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী...

Photo

ঝিনাইদহে দিনব্যাপী চাকুরী মেলা ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বেকার যুবদের কর্মসংস্থান ও তাদের...

Photo

ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের ধাক্কায় নিহত-৩, আহত-৩

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত