বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে দুর্যোগ মোকাবেলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   11-Jul-2026   20

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, পরিস্থিতি পর্যালোচনা, ঝুঁকি মূল্যায়ন এবং পূর্বপ্রস্তুতি নিশ্চিত করার লক্ষ্যে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে সভায় দুর্যোগকালীন করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভার দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং জনগণের জানমাল রক্ষায় আগাম প্রস্তুতি গ্রহণ নিয়ে আলোচনা করা হয়।
সভাতে দুর্যোগ মোকাবেলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক নোমান হোসেন বলেন, দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সরকারি ও বেসরকারি সব দপ্তরের সমন্বিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তিনি দুর্যোগের সময় পর্যাপ্ত শুকনো খাবার মজুদ রাখা এবং মাঠ পর্যায়ে তা বিতরণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সভায় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের পক্ষ থেকে পূর্বপ্রস্তুতির চিত্র তুলে ধরেন। দুর্যোগের সময় জরুরি সেবা নিশ্চিত করা এবং সাধারণ মানুষকে সতর্ক করার বিষয়েও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার বেল্লাল হোসেন, সদর উপজেলা উপজেলার নির্বাহী অফিসার তারেক হাসান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভাতে ঝিনাইদহের বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসাররা অনলাইনে যুক্ত ছিলেন।

office@ukantho.com


Photo

মহেশপুরে ফুফুর টাকা আত্মসাতে ভাতিজার ছিনতাই নাটক, গ্রেফতার-৩

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে সেলিনা বেগম (৫০)...

Photo

পুরো বাংলাদেশ লজ্জিত: হাসনাত-সারজিস

এফএনএস: ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মাগুরায় নির্যাতিত...

Photo

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্ম দিয়ে...

Photo

জাতীয় না স্থানীয় নির্বাচন আগে, সিদ্ধান্ত নেবে সরকার: ইসি

এফএনএস: স্থানীয় নির্বাচন আগে হবে, নাকি জাতীয় নির্বাচন আগে হবে, সে সিদ্ধান্ত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত