রবিবার | ১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ১০ অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

উচ্চকন্ঠ   31-Oct-2026   6

Photo

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ঝিনাইদহে ১০টি অসহায় পরিবারের নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের ডেফলবাড়িয়া, ঝপঝপিয়া ও কুমড়াবাড়িয়া গ্রামের দরিদ্র ও অসহায় পরিবারের নারীদের হাতে এসব সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

শেল্টার সমাজকল্যাণ সংস্থার আয়োজনে সংস্থাটির নিজস্ব প্রশিক্ষণকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেল্টার সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রোমেনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান ও সাংবাদিক সাজ্জাদ আহমেদ। এ ছাড়া বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী স্বর্ণা রায়, প্রকল্প ব্যবস্থাপক শাহীন আলম, মিল অফিসার শারমিন আক্তার, ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার শিম্পা খাতুন, বিজনেস ফ্যাসিলিটেটর মুসলিমা খাতুন এবং জেন্ডার অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন অফিসার পৃথা মণ্ডল।

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকল্প সমন্বয়কারী স্বর্ণা রায় ও প্রকল্প ব্যবস্থাপক শাহীন আলম।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা ১০টি অসহায় পরিবারের নারীদের হাতে বিনামূল্যে সেলাই মেশিন তুলে দেন।

আয়োজকরা জানান, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নারী উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ইনক্লুসিভ ইকোনমিক ইমপাওয়ারমেন্ট ফর উইমেন অ্যান্ড লাইটওয়েট এন্টারপ্রেনারস (FAME) প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। ঢাকা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বাস্তবায়নে এবং এজেন্সি ফ্রান্স ডেভেলপমেন্টের (এএফডি) অর্থায়নে পরিচালিত এ প্রকল্পের মাধ্যমে নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করা হচ্ছে।

office@ukantho.com


Photo

মাদকাসক্ত ছেলেকে হত্যার পর বস্তায় ভরে ড্রেনে ফেলে দেয় বাবা-মা

এফএনএস: নারায়ণগঞ্জে নির্যাতন সহ্য করতে না পেরে মাদকাসক্ত একমাত্র ছেলে...

Photo

ঝিনাইদহ পুলিশ লাইনে কর্মরত কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এফএনএস: ঝিনাইদহ পুলিশ লাইনে কর্মরত কনস্টেবলের ঝুলন্ত মরদেহ কুষ্টিয়ার...

Photo

ঝিকরগাছায় সাংবাদিক বাবুর নামে অপপ্রচারের অভিযোগে ৫ কোটি টাকার মানহানির মামলা

ভ্রাম্যমান প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও স্বেচ্ছাসেবী...

Photo

রাজধানীতে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: রাজধানীর বংশাল এলাকার নিজ বাসায় মো. আশফাক হোসেন লাম (১৫) নামের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত