বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ পুলিশ লাইনে কর্মরত কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

উচ্চকন্ঠ   26-Feb-2025   38

Photo

এফএনএস: ঝিনাইদহ পুলিশ লাইনে কর্মরত কনস্টেবলের ঝুলন্ত মরদেহ কুষ্টিয়ার মিরপুরে নিজ বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১০টার সময় মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে মিরপুর থানার ওসি মোমিনুল ইসলাম জানান। মৃত রকিবুল ইসলাম (২৫) ওই এলাকার সামসুল ইসলামের ছেলে। তিনি পুলিশের কনস্টটেবল পদে ঝিনাইদহ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। মিরপুর থানার ওসি মোমিনুল ইসলাম বলেন, পুলিশ সদস্য রকিবুল ইসলাম ছুটিতে বাড়িতে আসেন। গতকাল বুধবার সকালে প্রতিদিনের ন্যায় ঘুম থেকে উঠে ফ্রেস হয়। পরে আবার নিজ কক্ষে ঢ়ুকে দরজা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পরই পরিবারের লোকজন টের পেয়ে থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে সুরতহাল প্রস্তত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। আর্থিক ঋণের কারণে মানসিকভাবে ভেঙে পড়ে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তবে বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে সড়কে গাছ ফেলে ডাকাতি

এফএনএস:ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সড়কের ওপর গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে।...

Photo

ঝিনাইদহে দুর্নীতি বিরোধী বাইসাইকেল র‌্যালি

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা...

Photo

বিদ্যুতের দাম বাড়ানোর তোড়জোড় শুরু করেছে বিদ্যুৎ বিভাগ

এফএনএস এক্সক্লুসিভ : সরকার দাতা গোষ্ঠি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের...

Photo

শৈলকুপায় ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ব্রীজের রেলিং ভেঙে নদীতে, চালক ও হেলপার নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক নিয়ন্ত্রণ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত