মঙ্গলবার | ২৭ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুর ও চুয়াডাঙ্গা সীমান্তে বিজিরি’র পৃথক অভিযানে ভারতীয় সিরাপ, ওষুধ ও কীটনাশক জব্দ

উচ্চকন্ঠ   27-Oct-2026   8

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ভারতীয় ২৫৭ বোতল সিরাপ, ৮ হাজার ৮৫০ পিস ওষুধ ও ২৪১ প্যাকেট কীটনাশক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৭ অক্টোবর) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে। এর মধ্যে আগের দিন ২৬ অক্টোবর জীবননগর সীমান্ত এলাকা থেকে ৫০ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়।

৫৮ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ভোর ৩টা ৪৫ মিনিটে সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৫৭/১-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেলেহাটি মসজিদের পাশ থেকে ১৬৭ বোতল ভারতীয় উইন সেরেক্স কফ সিরাপ জব্দ করা হয়। নায়েব সুবেদার মো. একরামুল হকের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে এসব সিরাপ উদ্ধার করা হয়।

একই দিন রাত ২টা ২৫ মিনিটে নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৩/২-এস থেকে প্রায় ৩০০ গজ ভেতরে শিংনগর গ্রামের হালদারপাড়ার পাকা রাস্তার পাশ থেকে ৯০ বোতল ভারতীয় কোডিন ফসফেট ও ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড সিরাপ জব্দ করা হয়। হাবিলদার মো. জামাল খানের নেতৃত্বে অভিযান চালানো হয়।

এ ছাড়া সকাল ৮টার দিকে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৯/এমপি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের সোনা মিয়ার ধানক্ষেত থেকে ৮ হাজার ৮৫০ পিস ভারতীয় ওষুধ ও ১৯১ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়। সুবেদার মো. জামিরুল ইসলামের নেতৃত্বে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

এর আগে সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৮/এমপি থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর এলাকার পাকা রাস্তার পাশ থেকে ৫০ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়। হাবিলদার মো. মুন্সী সোহরাব হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এসব অভিযানে উদ্ধার করা পণ্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

তবে উদ্ধার হওয়া পণ্যগুলোর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বৃক্ষের চারা বিতরণ উদ্বোধন

ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সরকারের নির্বাচনী...

Photo

শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে: শিক্ষামন্ত্রী

এফএনএস: শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা...

Photo

রাজধানীতে গণপিটুনিতে ২ ছিনতাইকারী নিহত

এফএনএস: রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে দুই জন...

Photo

মেহেরপুরের সীমান্তে ২ কেজি স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

এফএনএস: ১৮টি স্বর্ণের বারসহ নুর হোসেন (৪৮) নামে এক ভারতীয় নাগরিককে আটক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত