বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বৃক্ষের চারা বিতরণ উদ্বোধন

উচ্চকন্ঠ   30-Jun-2026   40

Photo

ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, কালীগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছ/বৃক্ষের চারা, সার ও অন্যান্য উপকরণ বিতরণের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব রেজওয়ানা নাহিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার আখতারুজ্জামান মিয়া।
এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় কৃষক-কৃষাণী এবং বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং কৃষিতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা, সার ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হচ্ছে, যা পরিবেশ সংরক্ষণ ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

office@ukantho.com


Photo

কোটচাঁদপুর সব্দুল সরদার মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজে বার্ষিক পিঠা উৎসব

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে সব্দুল সরদার...

Photo

শৈলকুপায় নুরুর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে ছাত্রদলের হামলা, আহত-৫

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঢাকায় নুরুর উপর হামলার প্রতিবাদে...

Photo

ইন্দোনেশিয়ায় বাংলাদেশিদের জন্য ভিসামুক্ত প্রবেশাধিকার দেওয়ার প্রস্তাব প্রধান উপদেষ্টার

এফএনএস: ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আরমানাথ ক্রিস্টিয়াওয়ান...

Photo

গাজীপুরে বাড়িতে ঢুকে হাত-পা বেঁধে স্বর্ণালংকার লুট

এফএনএস: গাজীপুর মহানগরীতে পশ্চিম ধীরাশ্রম এলাকায় একটি বাড়িতে ঢুকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত