শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মানববন্ধনে ঝিনাইদহের ডিসিকে জামায়াত নেতৃবৃন্দ “সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারলে হাতে চুড়ি পরে বসে থাকুন”

উচ্চকন্ঠ   19-Oct-2026   25

Photo

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বিসিআইসি সারের ডিলারশিপ নিয়ে সীমাহীন দুর্নীতি, স্বজনপ্রীতি ও আওয়ামীকরণের বিরুদ্ধে মানববন্ধন কর্মসুচি ও প্রতিবাদ সমাবেশ করেছে ঝিনাইদহ জেলা জামায়াত। পুর্বঘোষিত আলটিমেটাম অনুযায়ী রোববার সকালে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশটি টানা দেড় ঘণ্টা চলে। কর্মসূচিতে জেলার ৬টি উপজেলা থেকে আগত শত শত দলীয় নারী-পুরুষ অংশ গ্রহন করেন।

মানববন্ধন শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আমীর আলী আজম মো. আবু বকর বলেন, “কৃত্রিম সার সংকট তৈরি করে সাধারণ কৃষককে জিম্মি করতেই ঝিনাইদহে সারের ডিলারশিপ নিয়ে নজিরবিহীন দুর্নীতি ও ব্যাপক আওয়ামীীকরণ করা হয়েছে। এমনিতেই ফ্যাসিষ্ট আমলের ডিলারদের কারণে কারণে কৃষকরা আজ দিশেহারা। দেশ ও জনগণের এই সংকটে একমাত্র জামায়াতে ইসলামীই সমস্ত অন্যায়-অপরাধের বিরুদ্ধে আপসহীন প্রতিবাদ চালিয়ে যাচ্ছে।” এ সময় তিনি অবিলম্বে বিদ্যমান বিতর্কিত সার-বীজ মনিটরিং কমিটি ও দলীয় বিবেচনায় দেওয়া সকল ডিলারশিপ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন নিয়োগের জোর দাবি জানান।

সমাবেশে বক্তব্য প্রদানকালে জেলা প্রশাসক মো. নোমান হোসেন প্রিন্সের ভূমিকা নিয়ে চরম ক্ষোভ ও কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হাই। তিনি জেলা প্রশাসককের উদ্দেশ্যে বলেন, “ঝিনাইদহের ডিসি সাহেব, আপনি জেলা প্রশাসকের কার্যালয়কে দুর্নীতির খুঁটি বানিয়ে বসে আছেন! যদি আপনি সঠিকভাবে নিজের অর্পিত দায়িত্ব পালন করতে না পারেন, তবে স্পষ্ট করে বলুন—আপনি পুরুষ নন, আপনি মহিলা! আর তা-ও যদি না হন, তবে আপনি হিজড়া! আমরা আপনার জন্য দুই জোড়া চুড়ি কিনে পাঠিয়ে দিচ্ছি!”

িিঝনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা পরিষদের অভ্যন্তরীণ সিন্ডিকেট নিয়ে মন্তব্য করে জামায়াত নেতা আব্দুল হাই আরও বলেন, “ঝিনাইদহ জেলা পরিষদ আর জেলা প্রশাসকের দপ্তর এখন আপন খালাতো-মামাতো ভাই মিলে চালাচ্ছেন! আপনারা যদি অবিলম্বে নিজেদের সংশোধন না করেন এবং সোজা পথে না হাঁটেন, তবে ভবিষ্যতে আপনাদের দুর্নীতির আখড়া গুঁড়িয়ে দিতে আরও কঠোর ও বৃহৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”

মানববন্ধন ও সমাবেশে জামায়াতের নায়েবে আমীর ও সম্ভাব্য ঝিনাইদহ পৌরসভার মেয়র প্রার্থী আব্দুল আলিম, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আউয়াল এবং সদর উপজেলা আমীর ড. হাবিবুর রহমানসহ জেলা ও উপজেলার শীর্ষ সারির নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য দেন।

office@ukantho.com


Photo

জিয়াউর রহমানের সমাধিতে ইউএসএ ইন্টার স্টেট বিএনপির শ্রদ্ধা

এফএনএস: বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে...

Photo

পল্টনে আটক ব্যক্তিকে ছাড়িয়ে আনলেন উপদেষ্টা আসিফ

এফএনএস: রাজধানীতে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের মার্চ ফর খিলাফত...

Photo

ঝিনাইদহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শণীর উদ্বোধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি; প্রাণিসম্পদে...

Photo

দেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে নির্বাচনের বিকল্প নেই: দুদু

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বর্তমানে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত