মঙ্গলবার | ৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ ফটোগ্রাফি এন্ড সিনেমাটোগ্রাফি এসোসিয়েশনের সভাপতি শহিদুল, সম্পাদক ওয়াজেজ

উচ্চকন্ঠ   17-Oct-2026   33

Photo

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ ফটোগ্রাফি এন্ড সিনেমাটোগ্রাফি এসোসিয়েশন (জেপিসিএ)-এর দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে ওয়াজেজ মিয়াকে মনোনীত করা হয়েছে। সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন শরীফুল ইসলাম শরীফ।

নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি পিন্টু শাহ ও টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্ত চৌধুরী ও লিমন হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আশিক হোসাইন, কোষাধ্যক্ষ আল ইমরান প্রিন্স, প্রচার সম্পাদক সোহাগ হোসেন এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক রিয়াদ আহম্মেদ। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মিলন হোসেন ও রাসেল হোসেন।

মঙ্গলবার সন্ধ্যায় নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস এবং সংগঠনটির উপদেষ্টা হুমায়ন কবির টুকু ও মাহমুদুল ইসলাম রনি।

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।

এ সময় বক্তারা বলেন, ঝিনাইদহে ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফির বিকাশে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। নবগঠিত কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং এ অঞ্চলের ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি চর্চা নতুন গতি পাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

office@ukantho.com


Photo

মহেশপুরে ধানের শীষের মিছিল চলাকালে মোটরসাইকেল–করিমন মুখোমুখি সংঘর্ষে আহত ৩

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে ধানের শীষের মিছিল...

Photo

কালীগঞ্জে বিএনপি নেত্রী মুর্শিদা জামাল বেল্টুর মহিলা দলের সাথে মত বিনিময়

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল...

Photo

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবনির্বাচিত এমপি আবু তালিবের মতবিনিময়

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য...

Photo

নতুন দলগুলো প্রকৃত সংস্কার বোঝে না: মির্জা আব্বাস

এফএনএস: নতুন রাজনৈতিক দলগুলো প্রকৃত সংস্কার বোঝে না বলে মন্তব্য করেছেন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত