শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

নতুন দলগুলো প্রকৃত সংস্কার বোঝে না: মির্জা আব্বাস

উচ্চকন্ঠ   10-Dec-2025   42

Photo

এফএনএস: নতুন রাজনৈতিক দলগুলো প্রকৃত সংস্কার বোঝে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির চতুর্থ দিনের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে দলের নেতাকর্মীদের উদ্দেশে কীভাবে জনগণের কাছে ভোট চাইতে হবে সে বিষয়ে দিকনির্দেশনাও দেন মির্জা আব্বাস। সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, নতুন দলগুলো যারা সংস্কারের কথা বলে, তারা প্রকৃত সংস্কার বোঝে না। তাদের কাছে সংস্কারের অর্থ শুধু ক্ষমতার মসনদ দখল করা। সংস্কার বিএনপির সৃষ্টি, কেউ চাইলে এখান থেকে পরিকল্পনা নিতে পারবেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, খালেদা জিয়া এই দেশের জন্য এখনও অত্যন্ত প্রয়োজনীয় একজন অভিভাবক। তিনি শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, বরং সব দলের কাছেই একজন শিক্ষিত ও যোগ্য পথপ্রদর্শক হিসেবে স্বীকৃত। বেগম জিয়াকে ঘিরে দেশের প্রতিটি অঞ্চলে মানুষের দোয়া ও প্রার্থনা প্রমাণ করে যে তিনি সত্যিকার অর্থেই সকল ধর্ম-বর্ণের মানুষের অভিভাবক। এত ব্যাপকভাবে কাউকে নিয়ে দোয়া হতে আমি আগে দেখিনি। সব জায়গায় সবাই দোয়া করেছেন। সৃষ্টিকর্তার কাছে চাওয়া সকলের প্রার্থনা সফল হোক তিনি ফিরে আসুক। এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে দলের, দেশের মানুষের হাল ধরবেন এবং রাজনীতির নেতৃত্ব দেবেন। তিনি আরও আশা প্রকাশ করেন যে, তারেক রহমান নতুন চিন্তা-চেতনার মাধ্যমে দেশের মানুষকে আরও এগিয়ে নিয়ে যাবেন।

office@ukantho.com


Photo

মানিকগঞ্জে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

এফএনএস: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চুরির অভিযোগে পিটুনিতে রাজীব...

Photo

ঝিনাইদহে ৮ বছরের কন্যা শিশুকে যৌনহয়রানির অভিযোগে মুদি দোকানি আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতি এলাকায়...

Photo

কালীগঞ্জের পূর্বাঞ্চলের ত্রাস ঘ্যানা বাহিনীর সদস্য মাহাবুব গ্রেফতার, অস্ত্র উদ্ধারের দাবী

নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জের পূর্বাঞ্চলের ত্রাস ভয়ংকর সন্ত্রাসী...

Photo

ঝিনাইদহে ‘রাইজিং চাইল্ড কেয়ার’ নামক সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠির স্কুলে বই, শিক্ষা উপকরণ, পোশাক ফ্রি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরতলীর আরাপপুর গাবতলা পাড়ায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত