মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে ধানের শীষের মিছিল চলাকালে মোটরসাইকেল–করিমন মুখোমুখি সংঘর্ষে আহত ৩

উচ্চকন্ঠ   07-Feb-2026   67

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে ধানের শীষের মিছিল চলাকালে মোটরসাইকেল ও করিমনের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার ফতেপুর ইউপির কৃষ্ণচন্দ্রপুর গ্রামের বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৩০ থেকে ৩৫ জন মোটরসাইকেল যোগে ধানের শীষের মিছিল নিয়ে ফতেপুর থেকে খালিশপুরের দিকে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি করিমনের সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে চালক নিমতলা গ্রামের তরিকুল ইসলামের ছেলে নূর হোসেন (১৬) একটি পা ভেঙ্গে যায় ও একই গ্রামের কবির হোসেনের ছেলে রবিন আহত হন। পাশাপাশি করিমন চালকও আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদেরকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত নূর হোসেনকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। অন্যদিকে রবিন ও করিমন চালক বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

office@ukantho.com


Photo

রিকশাচালককে জুতাপেটা করা কর্মকর্তা বরখাস্ত

এফএনএস: রিকশাচালককে জুতাপেটা করা রাজশাহীর পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা...

Photo

কালীগঞ্জে পরকীয়ার জেরে আগুনে দগ্ধ যুবকের মৃত্যু

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে...

Photo

সাড়ে ৪ কোটি টাকায় নির্মিত পানি শোধনাগার ৭ বছর পরিত্যক্ত। সুফল থেকে বঞ্চিত পৌরবাসী। দেখার কেউ নেই

নিজস্ব প্রতিবেদক: ভূগর্ভস্থ পানি শোধনাগারের নির্মাণ কাজ সাত বছর আগে...

Photo

৮নং মালিয়াট ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জে প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের মালিয়াট...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত