সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

জয় বাংলা শ্লোগান দেওয়া সেই যুবদল নেতা বহিষ্কার

উচ্চকন্ঠ   05-Mar-2025   48

Photo

এফএনএস: জয় বাংলা শ্লোগান দেওয়া সেই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) আব্দুল হক স্বাক্ষরিত পত্রে ওই নেতাকে সাময়িক বহিষ্কার করে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটিকে জানিয়েছে। বহিষ্কৃত হাসমত আলী দিরাই পৌর যুবদলের সাবেক সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। গত সোমবার রাতে সুনামগঞ্জ জেলা বিএনপির ফেসবুক পেজ ও কলিম উদ্দিন আহমদ মিলনের ফেসবুক আইডিতে বহিষ্কারাদেশ সংক্রান্ত একটি পত্র পোস্ট করা হয়। গত ২৫ ফেব্রæয়ারি বিকালে দিরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির একাংশের দলীয় কার্যালয়ে নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির আহŸায়ক কমিটিকে স্বাগত জানিয়ে মতবিনিময় সভা হয়। এ সময় বক্তব্য দেন হাসমত আলী নামের ওই নেতা। আহŸায়ক কমিটিকে স্বাগত জানিয়ে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ ¯েøাগান দিয়েছিলেন তিনি। এরপর এই ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় ওঠে। হাসমত আলী এই প্রসঙ্গে স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘আমি দীর্ঘদিন দিরাই পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেছি। সারাজীবন শহীদ জিয়ার আদর্শে বিএনপির রাজনীতিতে যুক্ত আছি। আমি চার দিন ধরে জ্বরে ভুগছি, অসুস্থ শরীর নিয়ে মিটিংয়ে যাই, যা হয়েছে আমার অসাবধানতাবশত হয়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে রোটারী ক্লাবের উদ্যোগে প্রাথমিকের শিশুদের মাঝে গাছের চারা ও শিক্ষা উপকরন বিতরন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে রোটারী ক্লাবের...

Photo

অপকর্ম দেখে ফেলায় শ্বাসরোধে হত্যা করা হয় নড়াইলের সোয়েবকে

এফএনএস: নড়াইলে স্ত্রী-সন্তান থাকার পরও দীর্ঘদিন ধরে গোপনে এক নারীকে...

Photo

রায়গ্রাম ইউনিয়নে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

একরামুল তুষার,কালীগঞ্জ( ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহ কালীগঞ্জে ৭নং...

Photo

সমাজের প্রতিটি স্তরের মানুষের ভোট দেওয়াই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন: গোয়েন লুইস

এফএনএস: বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেছেন,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত