সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ক্যাশে টাকা কম তাই সাথে কিছু ঔষধও নিয়ে এসেছি: ফার্মেসী মালিককে ফোনে জানালো চোর

উচ্চকন্ঠ   02-Apr-2025   49

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: প্রতিদিনই তো প্রায় দুই/তিন লাখ টাকা বেচাকেনা করেন। তাহলে ক্যাশ ড্রয়ারে টাকা এত কম রেখেছেন কেন? টাকা কম রেখেছেন তাই, কয়েক বস্থায় ভরে ওষুধ নিয়ে এসেছি। রাতে চুরির পর ভোরে ফার্মেসি মালিককে ফোন দিয়ে এমন কথা বলেছে এক চোর। আলোচিত এমন কথোপকথনের ঘটনাটি ঘটেছে ঈদের দিন সোমবার ভোরে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ফয়লা রোডের মল্লিক ফার্মেসির মালিকের সাথে।
ফার্মেসির মালিক হরেন্দ্রনাথ সাহা জানান, ঈদের দিন সোমবার ভোরে বাড়িতে ফোন রেখে তিনি হাটতে বেরিয়েছিলেন। ভোর ৫ টার দিকে তার মোবাইলে কয়েকবার কল আসে। তিনি বাড়িতে না থাকায় তার স্ত্রী কলটি রিসিভ করেননি। এরপর হরেন্দ্রনাথ সাহা বাড়িতে আসলে স্ত্রী বলেন কে যেন কয়েকবার মোবাইলে কল দিয়েছে। এরপর একই মোবাইল নাম্বার থেকে কল আসলে হরেন্দ্র নাথ কলটি রিসিভ করেন, অপর প্রান্ত থেকে বলে আপনার দোকানে চুরি করেছি। প্রথমে তিনি মনে করেছিলেন, কেউ হয়ত রসিকতা করছেন। এরপর আবারও ওই নাম্বার থেকে কল দিয়ে চোর বলে রাতে আমি আপনার ফার্ম্মেসীতে চুরি করেছি। চোর আরো বলে, প্রতিদিনই তো আপনার ফার্ম্মেসীতে প্রায় দুই/তিন লাখ টাকার উপরে বেচা কেনা করেন। কিন্তু, ক্যাশ ড্রয়ারে ৬৬ হাজার টাকা রেখেছেন কেন? টাকা কম রেখেছেন এজন্য আমরা কয়েক বস্তায় ভরে ঔষধ নিয়ে এসেছি। দোকানে গিয়ে খুলে দেখেন, সব দেখতে পাবেন। এমন কথা শোনার পর পরই মালিক হরেন্দ্রনাথ দ্রুত চাবি নিয়ে দোকান খুলে দেখেন, সত্যই ক্যাশ ড্রয়ার ভাঙ্গা। দোকানের কয়েকটি র‌্যাকে ঔষধপত্র খালী।
মালিক হরেন্দ্রনাথ জানান, ঈদের আগের দিন গভীর রাতে চোরেরা তার দোকানের পেছনের গ্রীল কেটে প্রবেশ করে এই চুরি সংঘঠিত করে। এ ঘটনার পর বিষয়টি তিনি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, চুরির ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ভূক্তভোগী দোকান মালিককে অভিযোগ দিতে বলেছেন।

office@ukantho.com


Photo

নির্বাচন কমিশন দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে: নাহিদ ইসলাম

এফএনএস: জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন,...

Photo

ইটভাটার কাদায় পিচ্ছিল মহাসড়ক। প্রশাসন কি কোন মৃত্যুর অপেক্ষায় আছে?

শাহিনুর রহমান, নিজস্ব প্রতিবেদক:মাটিবাহী ট্রাক থেকে ঝরে পড়া মাটির...

Photo

ঝিনাইদহে কলেজ শিক্ষকের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় এক কলেজ শিক্ষকের...

Photo

রাজধানীতে হোস্টেল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: রাজধানীর কলাবাগানের ক্রিসেন্ট রোড ‘স্বপ্ন বিলাস ছাত্রী হোস্টেল’...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত