বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

জুলাই গণঅভ্যুত্থান ইতিহাসের অনন্য ঘটনা: তথ্য উপদেষ্টা

উচ্চকন্ঠ   05-Feb-2025   36

Photo

এফএনএস: ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের এক অনন্য ঘটনা। গণঅভ্যুত্থানের ইতিহাস সঠিকভাবে তুলে ধরার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল বুধবার রাজধানীর বাংলা একাডেমি ভবনে কবি শামসুর রাহমান সেমিনারকক্ষে প্রকাশনা সংস্থা আদর্শ-এর আয়োজনে আহম্মদ ফয়েজের লেখা সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা। নাহিদ ইসলাম বলেন, সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান গ্রন্থটি ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের একটি প্রামাণ্য দলিল। ছাত্র-জনতার অভ্যুত্থানে সংবাদপত্রের ভ‚মিকা অবিস্মরণীয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনো কোনো পত্রিকা অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করে তোলে, যা দুঃখজনক। উপদেষ্টা প্রকাশক ও প্রকাশনা প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়ে বলেন, বইটিতে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণমাধ্যমের ভ‚মিকা মূল্যায়ন করা হয়েছে। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে কেউ তুলে ধরেছেন ছবির মাধ্যমে, আবার কেউ তুলে ধরেছেন গ্রাফিতি ও ভিডিওর মাধ্যমে। জাতীয় দৈনিকগুলোও ২৪-এর গণঅভ্যুত্থানকে তুলে ধরেছেন স্বমহিমায়। ২৫টি জাতীয় দৈনিক থেকে ২৪-এর গণঅভ্যুত্থান নিয়ে সংকলিত সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান গ্রন্থের মাধ্যমে মুক্তিকামী মানুষের লড়াই সংগ্রামের অবদান অহ্বান হয়ে থাকবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রকাশনা সংস্থা আদর্শ-এর প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহাবুব রাহমান, গ্রন্থের লেখক আহম্মদ ফয়েজ এবং কবি ও সাংবাদিক সালাউদ্দিন শুভ।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার সকল স্কুল, কলেজসহ ব্যক্তি পর্যায়ে...

Photo

ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি কর্তৃক ১৫ পিস স্বর্ণের বার উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি পলিয়ানপুর...

Photo

নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা উদ্বোধন: বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদর্ক: উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে ঝিনাইদহের...

Photo

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনা সরাসরি কুরআনের সাথে সাংঘর্ষিক: বাতিলের দাবি খেলাফত মজলিসের

এফএনএস: খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নারীবিষয়ক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত