সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশে পূর্ববর্তী সরকার বিভেদ সৃষ্টির পায়তারা করেছিল: হামিদুল ইসলাম হামিদ

উচ্চকন্ঠ   30-Sep-2025   106

Photo

নিজস্ব প্রতিবেদক: হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। হিন্দু মুসলিম আমরা সবাই এদেশে একই সাথে বেড়ে উঠেছি। আমাদের মধ্যে কখনও কোন বিভেদ তৈরী হয়নি। তবে ৫ আগষ্টের পূর্ববর্তী সরকার হিন্দু-মুসলিমের মধ্যে বিভেদ তৈরী করে আমাদের আবহমান কালের ঐতিহ্যকে বিলীন করার জন্য সংখ্যালঘু তকমা লাগিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা চালিয়েছে। যা তার সফল হতে পারেনি বরং আমাদের হিন্দু-মুসলিম ঐক্য আরো সুদৃঢ় হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত আরো মজবুত হয়েছে। ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলার পূর্ব বলরামপুর ও পশ্চিম বলরামপুর দুর্গাপূজা মন্দিরে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের ভক্ত পূজারীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঝিনাইদহ ৪ নির্বাচনী এলাকায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী জননেতা হামিদুল ইসলাম হামিদ উপরোক্ত কথা বলেন। বাবু নন্দ দুলাল সরকার ও বরুন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য ও উচ্চকন্ঠ নিউজের প্রধান সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি ও উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবার রহমান মিলন। এছাড়া তিনি ৪নং নিয়ামতপুর ইউনিয়নের ৮টি পূজা মন্ডপ পরিদর্শন করেন ও ভক্ত পূজারীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এর আগে জননেতা হামিদুল ইসলাম হামিদ কোলা ও জামাল ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ও পূজারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। একই সাথে তিনি এসকল পুজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছেন মুর্শিদা জামান বেল্টু

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: বিএনপির ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের...

Photo

সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে ৫ শতাংশ কোটা পাবেন অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা

এফএনএস: মুক্তিযোদ্ধা কোটার মতো ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে...

Photo

শৈলকুপায় ট্রাক চাপায় মা-বাবা ও ছেলে নিহত

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক...

Photo

নড়াইলে চিত্রশিল্পী সমীর মজুমদারের স্বরণে সভা অনুষ্ঠিত

কাজী আতিকুর রহমান, নড়াইল প্রতিনিধি: নড়াইলের এস.এম সুলতান শিশুস্বর্গের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত