শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

উচ্চকন্ঠ   08-Oct-2026   12

Photo

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে ট্রাক চাপায় রিওন হোসেন (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বন্ধু নাফিজ আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে উপজেলার কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিওন হোসেন মহেশপুর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের রেজাউল ইসলাম মন্টুর ছেলে। নিহতের স্বজনেরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল ফোন কেনার জন্য বন্ধু নাফিজকে নিয়ে মোটরসাইকেলে করে কালীগঞ্জে গিয়েছিলেন রিওন। কেনাকাটা শেষে রাতে বাড়ি ফেরার পথে কাটাখালী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিওনের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাফিজকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

office@ukantho.com


Photo

এই সময়-এ মির্জা ফখরুলের সাক্ষাৎকারটি মিথ্যা ও মনগড়া: বিএনপি

এফএনএস: ভারতের সংবাদমাধ্যম এই সময়- এ প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা...

Photo

কালীগঞ্জে ব্যাগ তৈরি করে স্বাবলম্বী হেলাই গ্রামের ৫০০ নারী

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ, ঝিনাইদহ: কালীগঞ্জ পৌর এলাকার...

Photo

ঝিনাইদহে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মহাসড়ক অবরোধ করেছে কৃষি...

Photo

কালীগঞ্জে গাছে ঝুলন্ত অবস্থায় তরুণের লাশ উদ্ধার

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে গাছে গলাই ফাঁস...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত