বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

উচ্চকন্ঠ   22-Dec-2025   69

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মহাসড়ক অবরোধ করেছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীরা। সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে ৮ দফা দাবিতে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে তাঁরা। এর ফলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে জেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে আন্দোলনকারীরা। তবে শুধু আশ্বাস নয় প্রজ্ঞাপন চায় তাঁরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, আমরা উচ্চ মাধ্যমিক শেষ করে কৃষি ডিপ্লোমা ভর্তি হই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমরা কোন সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করতে পারিনা। আমরা উচ্চ শিক্ষার অধিকার চাই। আমরা কৃষিতে ডিপ্লোমা করলেও দেশের প্রচলিত ডিপ্লোমাদের প্রাপ্ত সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।আমরা সমতা, উচ্চতর শিক্ষা গ্রহণের সুযোগ ও ন্যায্য অধিকার চাই।

আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ। সেসময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজ হোসেন, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ, শিক্ষকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদ ঝিনাইদহ ক্যাম্পাস শাখার সভাপতি মোঃ শাহিনুল ইসলাম শুভ জানান, আমরা বিগত ৯ মাস ধরে সরকারের বিভিন্ন দরজায় কড়া নাড়ছি।সবাই আমাদের শুধু আশ্বস্ত করছে। আমরা আশ্বাস চাইনা, প্রজ্ঞাপন চাই‌। আমরা উচ্চ শিক্ষার অধিকার চাই। জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা সড়কের অবরোধ তুলে নিয়েছে। আমরা যথাযথ কর্তৃপক্ষের নিকট তাঁদের দাবিগুলো উপস্থাপন করবো।

office@ukantho.com


Photo

সংস্কার নিয়ে সব ঠিক, হঠাৎ বিএনপি উল্টে গেলো: ডা. তাহের

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ...

Photo

ঝিনাইদহে রাতে ঘুরে ঘুরে শীতবস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মাঝরাতে শহরের বিভিন্ন এলাকা...

Photo

মোহাম্মদপুরের সন্ত্রাসী ‘রক্তচোষা জনি’ গ্রেপ্তার

এফএনএস: রাজধানীর মোহাম্মদপুরের সন্ত্রাসী মো. মনির হোসেন ওরফে রক্তচোষা...

Photo

নারায়ণগঞ্জে নিজ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

এফএনএস: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিজ ঘর থেকে রিয়া মণি (২২) নামে এক গৃহবধূর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত